Ezekiel 1:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি যখন ঐ প্রাণীদেরকে অবলোকন করলাম, দেখলাম, ভূতলে ঐ প্রাণীদের পাশে চার মুখের এক একটির জন্য এক একটি চাকা ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন ওই জীবন্ত প্রাণীগুলির দিকে তাকালাম তখন দেখলাম প্রত্যেক প্রাণী যাদের চারটে করে মুখ ছিল তাদের পাশে মাটিতে একটি করে চাকা পড়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি যখন ঐ প্রাণীদিগকে অবলোকন করিলাম, দেখ, ভূতলে ঐ প্রাণীদের পার্শ্বে চারি মুখের এক একটীর জন্য এক এক চক্র ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি যখন ঐ প্রাণীদিগকে অবলোকন করিলাম, দেখ, ভূতলে ঐ প্রাণীদের পার্শ্বে চারি মুখের এক একটির জন্য এক এক চক্র ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই জীবন্ত প্রাণীগুলোর দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম চারটি প্রাণীর প্রত্যেকটির পাশে মাটিতে একটা করে চাকা আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই প্রাণীগুলোর দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম চারটি প্রাণীর প্রত্যেকটির পাশে মাটিতে একটা করে চাকা আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর দেখি, প্রাণীগুলির পাশে একটি করে চাকা মাটি ছুঁয়ে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি পশুদের দিকে তাকালাম এবং সেই সময় আমি দেখলাম চারটি চাকা মাটি স্পর্শ করে রয়েছে| প্রত্যেক পশুর একটি করে চাকা ছিল| প্রত্যেকটা চাকা দেখতে একই রকম, দেখে মনে হচ্ছিল যেন স্বচ্ছ হলুদ রঙের কোন অলঙ্কার থেকে তৈরী| দেখে মনে হচ্ছিল যেন চাকার ভেতরে চাকা রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি জীবন্ত প্রাণীদেরকে দেখলাম; জীবন্ত প্রাণীদের পাশে মাটির ওপর একটা চাকা ছিল।