Ezekiel 1:16 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
চারটি চাকার আভা ও কাঠামো বৈদূর্যমণির মত উজ্জ্বল; চারটির রূপ একই এবং তাদের আভা ও রচনা চাকার মধ্যেকার চাকার মত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই চাকাগুলির আকার ও গঠন এইরকম সেগুলি বৈদূর্যমণির মতো ঝকমক করছিল এবং চারটে চাকাই এক রকম দেখতে ছিল। একটি চাকার ভিতরে যেন আর একটি চাকা এইভাবে প্রত্যেকটি চাকা তৈরি ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
চারি চক্রের আভা ও রচনা বৈদূর্য্যমণির প্রভার ন্যায়; চারিটীর রূপ একই, এবং তাহাদের আভা ও রচনা চক্রের মধ্যস্থিত চক্রের ন্যায় ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
চারি চক্রের আভা ও রচনা বৈদূর্যমণির প্রভার ন্যায়; চারিটির রূপ একই, এবং তাহাদের আভা ও রচনা চক্রের মধ্যস্থিত চক্রের ন্যায় ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই চাকাগুলোর আকার ও গঠন এই রকম ছিল- সেগুলো বৈদূর্যমণির মত ঝক্মক করছিল এবং সেই চারটা চাকা দেখতে একই রকম ছিল। একটা চাকার ভিতরে যেন আর একটা চাকা এইভাবে প্রত্যেকটা চাকা তৈরী ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই চাকাগুলোর আকার ও গঠন এই রকম ছিল- সেগুলো বৈদূর্যমণির মত ঝক্মক করছিল এবং সেই চারটা চাকা দেখতে একই রকম ছিল। একটা চাকার ভিতরে যেন আর একটা চাকা এইভাবে প্রত্যেকটা চাকা তৈরী ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চারটে চাকাই একই রকম দেখতে। প্রত্যেকটি চাকা উজ্জ্বল মণির মত জ্বলজ্বল করছে। আবার চাকাগুলির মধ্যে আড়াআড়ি ভাবে লাগান আর একটি চাকা।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চাকাগুলোর রূপ এবং গঠনপ্রণালী ছিল এইরকম: প্রত্যেক চাকা পান্নার মত, চারটে একই রকম ছিল এবং তাদের দেখতে একটা চাকার সঙ্গে বিভক্ত অন্য চাকার মতো।