Ezekiel 1:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের নেমি উঁচু ও ভয়ঙ্কর এবং সেই চারটি নেমির চারদিক চোখে পরিপূর্ণ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেগুলির বেড় ছিল উঁচু ও ভয়ংকর এবং চারটে বেড়ের চারিদিকে চোখে ভরা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের নেমি উচ্চ ও ভয়ঙ্কর, এবং সেই চারিটী নেমির চারিদিক্‌ চক্ষুতে পরিপূর্ণ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের নেমি উচ্চ ও ভয়ঙ্কর, এবং সেই চারিটি নেমির চারিদিক চক্ষুতে পরিপূর্ণ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই চাকাগুলো ছিল খুব বড় ও ভয় জাগানো এবং চারটা চাকার বেড়ের সবদিকই চোখে ভরা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই চাকাগুলো ছিল খুব বড় ও ভয় জাগানো এবং চারটা চাকার বেড়ের সবদিকই চোখে ভরা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চাকাগুলির বেড়ের গায়ে অসংখ্য চোখ বসান ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চাকার ধারগুলো ছিল লম্বা এবং ভয়ঙ্কর! চার চাকার ধার ছিল চোখে পূর্ণ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চাকার বেড়ি অনুযায়ী সেগুলো উঁচু এবং ভয়ঙ্কর ছিল, কারণ সেগুলোর চারিদিকে চোখে ভর্তি ছিল।