Ezekiel 1:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর প্রাণীদের গমনকালে তাদের পাশে ঐ চাকাগুলোও গমন করতো; এবং প্রাণীদের ভূতল থেকে উপরে উঠবার সময়ে চাকাগুলোও উপরে উঠত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জীবন্ত প্রাণীগুলি যখন চলত তাদের পাশের চাকাগুলিও চলত; আর যখন জীবন্ত প্রাণীগুলি মাটি থেকে উঠত, চাকাগুলিও উঠত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রাণিগণের গমনকালে তাহাদের পার্শ্বে ঐ চক্রগুলিও গমন করিত; এবং প্রাণিগণের ভূতল হইতে উত্থাপিত হইবার সময়ে চক্রগুলিও উত্থাপিত হইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রাণিগণের গমনকালে তাহাদের পার্শ্বে ঐ চক্রগুলিও গমন করিত; এবং প্রাণিগণের ভূতল হইতে উত্থাপিত হইবার সময়ে চক্রগুলিও উত্থাপিত হইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জীবন্ত প্রাণীগুলো চলবার সময় তাঁদের পাশের চাকাগুলোও চলত; প্রাণীগুলো মাটি থেকে উঠলে পর চাকাগুলোও উঠত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রাণীগুলো চলবার সময় তাঁদের পাশের চাকাগুলোও চলত; প্রাণীগুলো মাটি থেকে উঠলে পর চাকাগুলোও উঠত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাণীগুলি যখন যেখানে যায়, চাকাগুলিও তাদের সঙ্গে চলে। তারা মাটি ছেড়ে উপরে উঠলে চাকাগুলিও তাদের সাথে উপরে ওঠে। কারণ চাকাগুলি তাদের নিয়ন্ত্রণে, তাদের ইচ্ছামতই সেগুলি চলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চাকাগুলি সব সময় পশুদের সঙ্গেই যাচ্ছিল| পশুরা আকাশে গেলে চাকাগুলিও তাদের সঙ্গে সঙ্গে যাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখনই জীবন্ত প্রাণীগুলো যেতো তাদের পাশে ঐ চাকাগুলোও যেতো; যখন জীবন্ত প্রাণীগুলো ভূমি থেকে উঠত, চাকাগুলো ও উঠত।