Ezekiel 1:20 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কোন স্থানে রূহের ইচ্ছা হত, সেই স্থানে তারা যেত; সেই দিকেই রূহের যাবার ইচ্ছা হত; আর তাদের পাশে পাশে চাকাগুলোও উঠতো, কেননা সেই প্রাণীর রূহ্‌ ঐ চাকাগুলোর মধ্যে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আত্মা যখন যেদিকে যেতেন, তারাও সেদিকে যেত, এবং চাকাগুলি তাদের সঙ্গে উঠত, কারণ জীবন্ত প্রাণীদের আত্মা সেই চাকার মধ্যে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কোন স্থানে আত্মার ইচ্ছা হইত, সেই স্থানে তাহারা যাইত; সেই দিকেই আত্মার যাইবার ইচ্ছা হইত; আর তাহাদের পার্শ্বে পার্শ্বে চক্রগুলিও উঠিত, কেননা সেই প্রাণীর আত্মা ঐ চক্রগণে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কোন স্থানে আত্মার ইচ্ছা হইত, সেই স্থানে তাহারা যাইত; সেই দিকেই আত্মার যাইবার ইচ্ছা হইত; আর তাহাদের পার্শ্বে পার্শ্বে চক্রগুলিও উঠিত, কেননা সেই প্রাণীর আত্মা ঐ চক্রগণে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রাণীগুলোর আত্মা যখন যেদিকে যেতেন চাকাগুলোও তাঁর সংগে সংগে যেত, কারণ সেই জীবন্ত প্রাণীদের আত্মা সেই চাকার মধ্যে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রাণীগুলোর রূহ্‌ যখন যেদিকে যেতেন চাকাগুলোও তাঁর সংগে সংগে যেত, কারণ সেই প্রাণীদের রূহ্‌ সেই চাকার মধ্যে ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাতাস যেখানে তাদের নিয়ে যেতে চাইছিল তারা সেখানেই যাচ্ছিল, আর চাকাগুলোও তাদের সঙ্গে যাচ্ছিল| কারণ চাকার মধ্যে পশুগুলোর আত্মা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কোন জায়গায় আত্মা যেত, তারাও সেখানে যেত, যেখানে আত্মা যেতো, চাকাগুলোও তাদের পাশে উঠত, কারণ সেই জীবন্ত প্রাণীদের আত্মা ঐ চাকাগুলোর মধ্যে থাকতো।