Ezekiel 1:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের মাথার উপরিস্থ শূন্যস্থানের উপরে একটি শব্দ হচ্ছিল; দণ্ডায়মান হবার সময়ে তারা নিজ নিজ পাখা শিথিল করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন ডানা নামিয়ে দাঁড়িয়েছিলেন তখন তাদের মাথার উপরকার সেই উন্মুক্ত এলাকার উপর থেকে একটি গলার স্বর শোনা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের মস্তকের উপরিস্থ বিতানের ঊর্দ্ধে এক রব হইতেছিল; দণ্ডায়মান হইবার সময়ে তাহারা আপন আপন পক্ষ শিথিল করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের মস্তকের উপরিস্থ বিতানের ঊর্ধ্বে এক রব হইতেছিল; দণ্ডায়মান হইবার সময়ে তাহারা আপন আপন পক্ষ শিথিল করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যখন তাঁরা ডানা গুটিয়ে দাঁড়িয়ে ছিলেন তখন তাঁদের মাথার উপরকার সেই জায়গার উপর থেকে একটা গলার স্বর শোনা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যখন তাঁরা ডানা গুটিয়ে দাঁড়িয়ে ছিলেন তখন তাঁদের মাথার উপরকার সেই জায়গার উপর থেকে একটা গলার আওয়াজ শোনা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা থেমে গেলেও তাদের মাথার উপরের গম্বুজ থেকে ক্রমাগত আওয়াজ বার হতে থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পশুরা চলা বন্ধ করে তাদের ডানাগুলো নামাল| তারপর আরেকটি শব্দটি শোনা গেল; ঐ শব্দ তাদের মাথার ওপরের পাত্র থেকে এসেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মাথার ওপরের গম্বুজ থেকে একটা আওয়াজ আসত যখনই তারা স্থির হয়ে দাঁড়াত এবং তাদের ডানা নীচু করত।