Ezekiel 1:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের মাথার উপরিস্থ শূন্যস্থানের উপরে একটি সিংহাসনের, নীলকান্তমণির মত আভাবিশিষ্ট একটি সিংহাসনের মূর্তি ছিল; সেই সিংহাসন-মূর্তির উপরে মানুষের আকৃতির মত একটি মূর্তি ছিল, তা তার উপরে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের মাথার উপরকার সেই উন্মুক্ত এলাকার উপরে নীলকান্তমণির সিংহাসনের মতো কিছু একটি ছিল এবং তার উপরে মানুষের আকারের একজনকে দেখা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের মস্তকের উপরিস্থ বিতানের ঊর্দ্ধে এক সিংহাসনের, নীলকান্তমণিবৎ আভাবিশিষ্ট এক সিংহাসনের মূর্ত্তি ছিল; সেই সিংহাসন-মূর্ত্তির উপরে মনুষ্যের আকৃতিবৎ এক মূর্ত্তি ছিল, তাহা তাহার ঊর্দ্ধে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের মস্তকের উপরিস্থ বিতানের ঊর্ধ্বে এক সিংহাসনের, নীলকান্তমণিবৎ আভাবিশিষ্ট এক সিংহাসনের মূর্তি ছিল; সেই সিংহাসন-মূর্তির উপরে মনুষ্যের আকৃতিবৎ এক মূর্তি ছিল, তাহা তাহার ঊর্ধ্বে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে নীলকান্তমণির সিংহাসনের মত কিছু একটা দেখা গেল। সেই উঁচুতে থাকা সিংহাসনের উপরে মানুষের আকারের মত একজনকে দেখা গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে নীলকান্তমণির সিংহাসনের মত কিছু একটা দেখা গেল। সেই উঁচুতে থাকা সিংহাসনের উপরে মানুষের আকারের মত একজনকে দেখা গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই গম্বুজের উপর নীলকান্তমণি দিয়ে তৈরী সিংহাসনের মত কি যেন একটা আছে। সেই সিংহাসনে বসে আছেন একজন, যাঁর আকার মানুষের মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই পাত্রের ওপরে সিংহাসনের মত একটা কিছু যেন দেখা গেল| আর তা ছিল নীলকান্ত মণির মত নীল| সেই সিংহাসনে মানুষের মত একজনকে বসে থাকতে দেখা গেল!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের মাথার ওপরে গম্বুজে একটা সিংহাসন ছিল যেটা দেখতে নীলকান্তমনির মত এবং সিংহাসনের ওপরে এক জনকে দেখা যেত যাকে একটা মানুষের মত দেখতে ছিল।