Ezekiel 1:3 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কল্দীয়দের দেশে কবার নদীতীরে বুষির পুত্র ইহিস্কেল ইমামের কাছে মাবুদের কালাম নাজেল হল এবং সেই স্থানে মাবুদ তাঁর উপরে হস্তার্পণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনীয়দের দেশে কবার নদীর ধারে বুষির ছেলে যাজক যিহিষ্কেলের কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হল। সেখানে সদাপ্রভুর হাত তাঁর উপর ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং সেই স্থানে সদাপ্রভু তাঁহার উপরে হস্তার্পণ করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কবার নদীতীরে বুষির পুত্র যিহিষ্কেল যাজকের নিকটে সদাপ্রভুর বাক্য আসিয়া উপস্থিত হইল, এবং সেই স্থানে সদাপ্রভু তাঁহার উপরে হস্তার্পণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলীয়দের দেশে কবার নদীর ধারে বুষির ছেলে পুরোহিত যিহিষ্কেলের কাছে, অর্থাৎ আমার কাছে সদাপ্রভুর বাক্য প্রকাশিত হল। সেখানে সদাপ্রভুর হাত আমার উপরে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনীয়দের দেশে কবার নদীর ধারে বুষির ছেলে ইমাম ইহিস্কেলের উপর, অর্থাৎ আমার উপর মাবুদের কালাম নাজেল হল। সেখানে মাবুদের হাত আমার উপরে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ব্যাবিলনের কিবার নদী তীরে প্রভু পরমেশ্বর আমার সাথে কথা বললেন এবং আমি অনুভব করলাম তাঁর পরমাশক্তি।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর বাক্য শক্তিতে কলদীয়দের দেশে কবার নদীর ধারে বুষির ছেলে যিহিস্কেল যাজকের কাছে এল এবং সেখানে সদাপ্রভু তাঁর উপরে হাত রাখলেন।