Ezekiel 1:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, উত্তর দিক থেকে ঘূর্ণিবাতাস, বিরাট মেঘ ও তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার চারদিকে তেজ ও তার মধ্যস্থানে আগুনের মধ্যবর্তী জ্বলন্ত ধাতুর মত ঝক্‌মক করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাকিয়ে দেখলাম উত্তর দিক থেকে ঝড় আসছে—একটি বিরাট মেঘের সঙ্গে বিদ্যুৎ আর উজ্জ্বল আলো। আগুনের মাঝখানে উজ্জ্বল ধাতুর মতো কিছু ঝকমক করছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দৃষ্টি করিলাম, আর দেখ, উত্তরদিক্‌ হইতে ঘূর্ণ্যবায়ু, বৃহৎ মেঘ ও জাজ্বল্যমান অগ্নি আসিল, এবং তাহার চারিদিকে তেজ ও তাহার মধ্যস্থানে অগ্নির মধ্যবর্ত্তী প্রতপ্ত ধাতুর ন্যায় প্রভা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, উত্তরদিক্‌ হইতে ঘূর্ণবায়ু, বৃহৎ মেঘ ও জাজ্বল্যমান অগ্নি আসিল, এবং তাহার চারিদিকে তেজ ও তাহার মধ্যস্থানে অগ্নির মধ্যবর্তী প্রতপ্ত ধাতুর ন্যায় প্রভা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাকিয়ে দেখতে পেলাম উত্তর দিক থেকে একটা ঝোড়ো বাতাস আসছে, একটা বিরাট মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার চারপাশটা উজ্জ্বল আলোয় ঘেরা। সেই বিদ্যুতের মাঝখানে উজ্জ্বল ধাতুর মত কিছু ঝক্‌মক করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাকিয়ে দেখতে পেলাম উত্তর দিক থেকে একটা ঝোড়ো বাতাস আসছে, একটা বিরাট মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার চারপাশটা উজ্জ্বল আলোয় ঘেরা। সেই বিদ্যুতের মাঝখানে উজ্জ্বল ধাতুর মত কিছু ঝক্‌মক করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি উপর দিকে চেয়ে দেখলাম, উত্তর দিক থেকে প্রবল বেগে ছুটে আসছে ঝড়, তার সাথে আকাশ জোড়া মেঘ। চারপাশে তার উজ্জ্বল আলো, তার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ ঝলসে উঠছে। সেই বিদ্যুতের আগুনের মাঝখানে উজ্জ্বল পিতলের মত কি যেন জ্বলজ্বল করছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি (যিহিষ্কেল) দেখলাম উত্তর দিক থেকে একটা বড় ঝড় আসছে| জোরালো বাতাসের সঙ্গে এক বড় মেঘ, মেঘের মধ্যে থেকে আগুন ঝলসে উঠছিল| তার চারদিকে আলো চমকাচ্ছিল; মনে হচ্ছিল যেন উৎতপ্ত ধাতু আগুনে জ্বলছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর আমি দেখলাম, সেখানে উত্তরদিক থেকে ঘূর্ণি বায়ু এল, একটা বড় মেঘ তার সঙ্গে আগুনের ঝলকানি ছিল এবং তার চারদিকে ও ভেতরে উজ্জ্বলতা ছিল মেঘের মধ্যে হলদেটে আগুন ছিল।