Ezekiel 1:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের পা সোজা, পায়ের তলা বাছুরের পায়ের তলার মত এবং তারা পরিষ্কার করা ব্রোঞ্জের উজ্জ্বলতার মত উজ্জ্বল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পা সোজা; তাদের পায়ের পাতা বাছুরের খুরের মতো; আর সেগুলি পালিশ করা ব্রোঞ্জের মতো চকচক করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের চরণ সোজা, পদতল গোবৎসের পদতলের ন্যায়, এবং তাহারা পরিষ্কৃত পিত্তলের তেজের ন্যায় চাক্চিক্যশালী।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের চরণ সোজা, পদতল গোবৎসের পদতলের ন্যায়, এবং তাহারা পরিষ্কৃত পিত্তলের তেজের ন্যায় চাকচিক্যশালী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের পা সোজা ও পায়ের পাতা বাছুরের খুরের মত; সেগুলো পালিশ করা ব্রোঞ্জের মত চক্চকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের পা সোজা ও পায়ের পাতা বাছুরের খুরের মত; সেগুলো পালিশ করা ব্রোঞ্জের মত চক্চকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের পা সোজা ও পায়ে গরুর পায়ের মত খুর। মাজা পিতলের মত তাদের দেহ ঝকঝক করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের পাগুলো সোজা, দেখতে যেন গরুর পায়ের মত| আর তা পালিশ করা পিতলের মত চকচক করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের পা ছিল সোজা, পায়ের পাতা বাছুরের খুরের মত ছিল, পিতলের মত চকচক করছিল।