Ezekiel 1:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের পাখা পরস্পর সংযুক্ত; গমন কালে তারা ফিরতো না, প্রত্যেকে সম্মুখদিকে গমন করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তাদের ডানাগুলি একটির সঙ্গে অন্যটি ছুঁয়েছিল। তারা প্রত্যেকে সোজা এগিয়ে যেতেন; যাবার সময় ফিরতেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের পক্ষ পরস্পর সংযুক্ত; গমনকালে তাহারা ফিরিত না, প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের পক্ষ পরস্পর সংযুক্ত; গমনকালে তাহারা ফিরিত না, প্রত্যেকে সম্মুখ দিকে গমন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর তাঁদের ডানাগুলো একটার সংগে অন্যটা ছুঁয়ে ছিল। তাঁরা প্রত্যেকে সোজা এগিয়ে যেতেন, যাবার সময় ফিরতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর তাঁদের ডানাগুলো একটার সংগে অন্যটা ছুঁয়ে ছিল। তাঁরা প্রত্যেকে সোজা এগিয়ে যেতেন, যাবার সময় ফিরতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রত্যেকটি প্রাণীর ডানার শেষপ্রান্ত পরস্পরের ডানার শেষপ্রান্তকে ছুঁয়েছে। ফলে একটা চতুষ্কোণ সৃষ্টি হয়েছিল। এগিয়ে যাবার সময় সকলে একসঙ্গে দলগতভাবেই এগোচ্ছে, দেহ তাদের একটুও এদিক-ওদিক ঘুরছে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যাবার সময় সেই পশুরা পিছন ফেরেনি| তারা সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের ডানা অন্য প্রাণীর সঙ্গে স্পর্শ ছিল, তাদের যাওয়ার দিন তারা ফিরে তাকাতো না; তারা সামনে সোজা চলে যেতো।