Ezekiel 10:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গমনকালে তারা নিজেদের চার পাশে গমন করতো; গমনকালে ফিরতো না; যে স্থান মাথার সম্মুখ, সেই স্থানে তারা তার পিছনে গমন করতো, গমনকালে ফিরতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
চলবার সময় সেই চাকাগুলি চারদিকের যে কোনও দিকে সোজা চলত, অন্য কোনও দিকে ফিরত না। করূবদের মাথা যেদিকে থাকত তারা সেদিকেই চলতেন, চলবার সময় ফিরতেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গমনকালে তাহারা আপনাদের চারি পার্শ্বে গমন করিত; গমনকালে ফিরিত না; যে স্থান মস্তকের সম্মুখ, সেই স্থানে তাহারা তাহার পশ্চাতে গমন করিত, গমনকালে ফিরিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গমনকালে তাহারা আপনাদের চারি পার্শ্বে গমন করিত; গমনকালে ফিরিত না; যে স্থান মস্তকের সম্মুখ, সেই স্থানে তাহারা তাহার পশ্চাতে গমন করিত, গমনকালে ফিরিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
চলবার সময় সেই চাকাগুলো চারদিকের যে কোন দিকে সোজা চলত; অন্য কোন দিকে ফিরত না। করূবদের মাথা যে দিকে থাকত তাঁরা সেদিকেই চলতেন; চলবার সময় ফিরতেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
চলবার সময় সেই চাকাগুলো চারদিকের যে কোন দিকে সোজা চলত; অন্য কোন দিকে ফিরত না। কারুবীদের মাথা যে দিকে থাকত তাঁরা সেদিকেই চলতেন; চলবার সময় ফিরতেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা যখন যেদিকে প্রয়োজন, মোড় না ঘুরেই সেইদিকে একসঙ্গে যেতে পারত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা গমন করার সময় যে কোন দিকে যেতে পারত| কিন্তু গমন করার সময় করূব দূতেরা মুখ ঘোরাত না| তাদের মাথা যে দিকে মুখ করে থাকত সেই দিকেই যেত| চলার সময় পাশে ফিরত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাওয়ার দিনের তারা যে কোনো দিকে যেত; তারা ফিরত না যখন তারা যেত; কারণ সে জায়গায় তারা যেত যেদিকে মাথা থাকত, সেই জায়গা থেকে তারা ফিরত না যখন তারা যেত।