Ezekiel 10:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারুবীদের গমনকালে চাকাগুলোও তাদের পাশে পাশে যেত; এবং কারুবীরা যখন ভূতল থেকে উপরে উঠে যাবার জন্য নিজ পাখা উঠাত, চাকাগুলোও তখন তাদের পাশ ছাড়তো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করূবেরা চললে তাদের পাশে চাকাগুলি চলত; আর করূবেরা মাটি ছেড়ে উঠবার জন্য ডানা মেললে চাকাগুলি তাদের পাশ ছাড়ত না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
করূবদের গমনকালে চক্রগুলিও তাহাদের পার্শ্বে পার্শ্বে যাইত; এবং করূবেরা যখন ভূতল হইতে ঊর্দ্ধে গমনার্থে আপন আপন পক্ষ উঠাইত, চক্রগুলিও তখন তাহাদের পার্শ্ব ছাড়িত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
করূবদের গমনকালে চক্রগুলিও তাহাদের পার্শ্বে পার্শ্বে যাইত; এবং করূবেরা যখন ভূতল হইতে ঊর্ধ্বে গমনার্থে আপন আপন পক্ষ উঠাইত, চক্রগুলিও তখন তাহাদের পার্শ্ব ছাড়িত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
করূবেরা চললে তাঁদের পাশে চাকাগুলোও চলত; করূবেরা মাটি ছেড়ে উপরে উঠবার জন্য ডানা মেললে চাকাগুলো তাঁদের পাশ ছাড়ত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারুবীরা চললে তাঁদের পাশে চাকাগুলোও চলত; কারুবীরা মাটি ছেড়ে উপরে উঠবার জন্য ডানা মেললে চাকাগুলো তাঁদের পাশ ছাড়ত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং চলতে থাকে। প্রাণীগুলি যখনই কোথাও যায় বা থামে কিম্বা আকাশে ওড়ে, চাকাগুলিও সেইমত করে। যখন তারা ডানা মেলে আকাশে ওড়ে, চাকাগুলিও তাদের সঙ্গে যায়। তারা থামলে চাকাগুলিও থামে। প্রাণীরা উড়লে চাকাগুলি সাথে যায় কারণ চাকাগুলি তাদের নিয়ন্ত্রণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর চাকাগুলিও তাদের সঙ্গে উঠল| যখন সেই করূব দূতগুলি ডানা তুলে বাতাসে উড়ল তখন চাকাগুলি পাশেও ঘুরাত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন করূবেরা যেত চাকাগুলো তাদের পাশে যেত এবং যখন করূবেরা মাটি থেকে ওপরে ওঠার জন্য তাদের ডানা তুলত, চাকাগুলোও তাদের পাশ ছাড়ত না।