Ezekiel 10:17 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ওরা দাঁড়ালে এরাও দাঁড়াত এবং ওরা উঠলে এরাও একসঙ্গে উঠত, কেননা ঐ চাকাগুলোতে সেই প্রাণীর রূহ্ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করূবেরা থামলে সেগুলিও থামত আর করূবেরা উঠলে তাদের সঙ্গে তারা উঠত, কারণ সেই জীবন্ত প্রাণীদের আত্মা সেগুলির মধ্যেই ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উহারা দাঁড়াইলে ইহারাও দাঁড়াইত, এবং উহারা উঠিলে ইহারাও একসঙ্গে উঠিত, কেননা ঐ চক্রগুলিতে সেই প্রাণীর আত্মা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উহারা দাঁড়াইলে ইহারাও দাঁড়াইত, এবং উহারা উঠিলে ইহারাও এক সঙ্গে উঠিত, কেননা ঐ চক্রগুলিতে সেই প্রাণীর আত্মা ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
করূবেরা থামলে সেগুলোও থামত আর করূবেরা উঠলে তাঁদের সংগে চাকাগুলোও উঠত, কারণ সেই জীবন্ত প্রাণীদের আত্মা সেগুলোর মধ্যেই ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারুবীরা থামলে সেগুলোও থামত আর কারুবীরা উঠলে তাঁদের সংগে চাকাগুলোও উঠত, কারণ সেই প্রাণীদের রূহ্ সেগুলোর মধ্যেই ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
করূব দূতরা আকাশে উড়লে চাকাগুলিও তার সঙ্গে যেত| করূব দূতেরা স্থির হয়ে দাঁড়ালে চাকাগুলিও স্থির হত| কারণ ঐ চাকাগুলিতে সেই প্রাণীদের আত্মা ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
করুবরা দাঁড়ালে চাকারাও দাঁড়াত এবং তারা উঠলে এরাও একসঙ্গে উঠত, কারণ ওই চাকাগুলোতে সেই প্রাণীর আত্মা ছিল।