Ezekiel 10:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদের মহিমা গৃহের গোবরাটের উপর থেকে প্রস্থান করে কারুবীদের উপরে দাঁড়ালো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভুর মহিমা মন্দিরের গোবরাটের উপর থেকে চলে গিয়ে করূবদের উপরে থামল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভুর প্রতাপ গৃহের গোবরাটের ঊর্দ্ধ হইতে প্রস্থান করিয়া করূবদের উপরে দাঁড়াইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভুর প্রতাপ গৃহের গোবরাটের ঊর্ধ্ব হইতে প্রস্থান করিয়া করূবদের উপরে দাঁড়াইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভুর মহিমা সদাপ্রভুর ঘরের চৌকাঠের উপর থেকে চলে গিয়ে করূবদের উপরে থামল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদের মহিমা বায়তুল-মোকাদ্দসের চৌকাঠের উপর থেকে চলে গিয়ে কারুবীদের উপরে থামল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের উদ্ভাসিত মহিমা মন্দিরের প্রবেশদ্বার থেকে চলে গেল ঐ প্রাণীদের উপরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভুর মহিমা মন্দিরের চৌকাঠ থেকে উঠে এসে করূব দূতদের উপরে অবস্থান করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর মহিমা গৃহের দোরগোড়ার ওপর থেকে চলে গিয়ে করূবদের ওপরে দাঁড়াল।