Ezekiel 10:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন কারুবীরা আমার দৃষ্টিগোচরে প্রস্থানকালে পাখা মেলে ভূতল থেকে উপরে দিকে গমন করলো; এবং তাদের পাশে চাকাগুলোও গমন করলো; পরে কারুবীরা মাবুদের গৃহের পূর্বদ্বারের প্রবেশ-স্থানে দাঁড়াল; তখন ইসরাইলের আল্লাহ্‌র মহিমা উর্ধ্বে তাদের উপরে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন দেখছিলাম, করূবেরা তাদের ডানা মেলে মাটি ছেড়ে উপরে উঠতে লাগলেন, আর তারা যখন যাচ্ছিলেন চাকাগুলিও তাদের সঙ্গে চলল। তারা সদাপ্রভুর গৃহের পূর্বদিকের দ্বারে ঢুকবার পথে গিয়ে থামল, আর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাদের উপরে ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন করূবেরা আমার দৃষ্টিগোচরে প্রস্থানকালে পক্ষ উঠাইয়া ভূতল হইতে ঊর্দ্ধগমন করিল; এবং তাহাদের পার্শ্বে চক্রগুলিও গমন করিল; পরে করূবেরা সদাপ্রভুর গৃহের পূর্ব্বদ্বারের প্রবেশ-স্থানে দাঁড়াইল; তখন ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ ঊর্দ্ধে তাহাদের উপরে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন করূবেরা আমার দৃষ্টিগোচরে প্রস্থানকালে পক্ষ উঠাইয়া ভূতল হইতে ঊর্ধ্বগমন করিল; এবং তাহাদের পার্শ্বে চক্রগুলিও গমন করিল; পরে করূবেরা সদাপ্রভুর গৃহের পূর্বদ্বারের প্রবেশস্থানে দাঁড়াইল; তখন ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ ঊর্ধ্বে তাহাদের উপরে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার চোখের সামনেই করূবেরা ডানা মেলে দিয়ে মাটি ছেড়ে উপরে উঠতে লাগলেন, আর চাকাগুলোও তাঁদের সংগে চলল। তাঁরা সদাপ্রভুর ঘরের পূর্ব দিকের ফটকের ঢুকবার পথে গিয়ে থামলেন; ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাঁদের উপরে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার চোখের সামনেই কারুবীরা ডানা মেলে দিয়ে মাটি ছেড়ে উপরে উঠতে লাগলেন, আর চাকাগুলোও তাঁদের সংগে চলল। তাঁরা মাবুদের ঘরের পূর্ব দিকের দরজার ঢুকবার পথে গিয়ে থামলেন; ইসরাইলের আল্লাহ্‌র মহিমা তাঁদের উপরে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ডানা মেলে তারা মাটি ছেড়ে উড়ে গেল আকাশে। আমি চেয়ে রইলাম, দেখলাম, চাকাগুলোও তাদের সাথে সাথে চলে গেল। মন্দিরের পূর্বদিকে দেউড়ীতে গিয়ে তারা থামল। তাদের উপরে ছিল সেই উজ্জ্বল আলোকবিভা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
করূব দূতরা ডানা তুলে আকাশে উড়ে গেল| আমি তাদের মন্দির ত্যাগ করে চলে যেতে দেখলাম| চাকাগুলিও তাদের সঙ্গে গেল| তারপর তারা প্রভুর মন্দিরের পূর্বদিকের দরজায় এসে থামল| ইস্রায়েলের ঈশ্বরের মহিমা শূন্যে তাদের উপরে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন করূবেরা আমার দৃষ্টি থেকে চলে যাবার দিনের ডানা তুলে মাটি থেকে ওপরে চলে গেল এবং তাদের পাশে চাকাগুলোও গেল; তারা সদাপ্রভুর গৃহের প্রবেশের জায়গায় দাঁড়াল; তখন ইস্রায়েলের ঈশ্বরের মহিমা ওপরে তাদের ওপরে ছিল।