Ezekiel 10:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি ঐ মসীনা-কাপড় পরা ব্যক্তিকে বললেন, তুমি ঐ ঘূর্ণায়মান চাকাগুলোর মধ্যস্থানে কারুবীর নিচে প্রবেশ কর এবং কারুবীদের মধ্যস্থান থেকে দু’হাত ভরে জ্বলন্ত অঙ্গার নিয়ে নগরের উপরে নিক্ষেপ কর; তাতে সেই ব্যক্তি আমার সাক্ষাতে সেখানে প্রবেশ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মসিনা কাপড় পরা লোকটিকে বললেন, “করূবদের নিচে যে চাকাগুলি আছে তুমি সেগুলির মধ্যে যাও। সেই করূবদের মাঝখান থেকে তুমি দু-হাত ভরে জ্বলন্ত কয়লা নিয়ে নগরের উপর ছড়িয়ে দাও।” আমার চোখের সামনে লোকটি সেখানে ঢুকলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি ঐ মসীনা-বস্ত্র পরিহিত ব্যক্তিকে কহিলেন, তুমি ঐ ঘূর্ণ্যমান চক্রগুলির মধ্যস্থানে করূবের নীচে প্রবেশ কর, এবং করূবদের মধ্যস্থান হইতে এক অঞ্জলি প্রজ্বলিত অঙ্গার লইয়া নগরের উপরে নিক্ষেপ কর; তাহাতে সে ব্যক্তি আমার সাক্ষাতে সেখানে প্রবেশ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি ঐ মসীনা-বস্ত্র পরিহিত ব্যক্তিকে কহিলেন, তুমি ঐ ঘূর্ণমান চক্রগুলির মধ্যস্থানে করূবের নিচে প্রবেশ কর, এবং করূবদের মধ্যস্থান হইতে এক অঞ্জলি প্রজ্বলিত অঙ্গার লইয়া নগরের উপরে নিক্ষেপ কর; তাহাতে সেই ব্যক্তি আমার সাক্ষাতে সেখানে প্রবেশ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মসীনার কাপড় পরা লোকটিকে বললেন, “করূবদের নীচে যে চাকাগুলো আছে তুমি সেগুলোর মধ্যে যাও। সেই করূবদের মাঝখান থেকে তুমি দু’হাত ভরে জ্বলন্ত কয়লা নিয়ে শহরের উপর ছড়িয়ে দাও।” আমার চোখের সামনেই লোকটি সেখানে ঢুকলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মসীনার কাপড় পরা লোকটিকে বললেন, “কারুবীদের নীচে যে চাকাগুলো আছে তুমি সেগুলোর মধ্যে যাও। সেই কারুবীদের মাঝখান থেকে তুমি দু’হাত ভরে জ্বলন্ত কয়লা নিয়ে শহরের উপর ছড়িয়ে দাও।” আমার চোখের সামনেই লোকটি সেখানে ঢুকলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর রেশমীবস্ত্র পরিহিত ব্যক্তিকে বললেন, ঐ প্রাণীদের নীচের ঘুরন্ত চাকার মাঝখান দিয়ে ঢুকে পড়। তাদের মাঝখানে রয়েছে জ্বলন্ত অঙ্গার। দুহাত ভরে নিয়ে এস সেই অঙ্গার, ছড়িয়ে দাও সারা শহরের উপরে। আমার চোখের সামনে সে ভিতরে চলে গেল। প্রাণীগুলি সেই সময় মন্দিরের দক্ষিণ দিকে দাঁড়িয়েছিল। মন্দিরের প্রাঙ্গণ ছিল মেঘে ঢাকা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যে ব্যক্তিটি সিংহাসনে বসেছিলেন তিনি মসিনা কাপড় পরা মানুষটিকে বললেন, “করূব দূতের নীচে যে চাকাগুলি রয়েছে তার মধ্যে ঢুকে যাও| করূব দূতদের মাঝখান থেকে মুঠো করে জ্বলন্ত কয়লা তুলে নিয়ে তা জেরুশালেম শহরের উপর ছুঁড়ে দাও|” মানুষটি আমায় অতিক্রম করে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ঐ মসীনা-পোশাক পরা লোককে বললেন, “ঐ চাকাগুলোর মাঝখানে করুবের নীচে প্রবেশ কর এবং করুবদের মাঝখান থেকে দুই হাতে জ্বলন্ত কয়লা নিয়ে শহরের ওপরে ছড়িয়ে দাও।” তাতে সেই লোক আমার সামনে সেখানে গেল।