Ezekiel 10:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি কবার নদীর কাছে যে যে মুখ দেখেছিলাম, সেগুলো এদেরই মুখের মূর্তি; এরা তাদেরই আকৃতিবিশিষ্ট; বাস্তবিক এরা সেই প্রাণী; প্রত্যেক প্রাণী সম্মুখ দিকেই গমন করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কবার নদীর ধারে আমি যেমন দেখেছিলাম তাদের মুখের চেহারা তেমনই ছিল। তারা প্রত্যেকেই সামনের দিকে এগিয়ে যেতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কবার নদীর নিকটে যে যে মুখ দেখিয়াছিলাম, সে সকল ইহাদেরই মুখের মূর্ত্তি; ইহারা তাহাদেরই আকৃতিবিশিষ্ট; বাস্তবিক ইহারা সেই প্রাণী; প্রত্যেক প্রাণী সম্মুখ দিকেই গমন করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কবার নদীর নিকটে যে যে মুখ দেখিয়াছিলাম, সেই সকল ইহাদেরই মুখের মূর্তি; ইহারা তাহাদেরই আকৃতিবিশিষ্ট; বাস্তবিক ইহারা সেই প্রাণী; প্রত্যেক প্রাণী সম্মুখ দিকেই গমন করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কবার নদীর ধারে আমি যেমন দেখেছিলাম তাঁদের মুখের চেহারা তেমনই ছিল। তাঁরা প্রত্যেকেই সোজা সামনের দিকে এগিয়ে যেতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কবার নদীর ধারে আমি যেমন দেখেছিলাম তাঁদের মুখের চেহারা তেমনই ছিল। তাঁরা প্রত্যেকেই সোজা সামনের দিকে এগিয়ে যেতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিবার নদীতীরে দর্শনে যে মুখগুলি দেখেছিলাম, এই মুখগুলি ঠিক সেই রকম। প্রত্যেকটি প্রাণী সামনের দিকে সোজা চলত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
করূব দূতগুলির মুখগুলি ছিল দর্শনে কবার নদীর ধারে দেখা চারটি পশুর মুখের মত| আর তারা যে দিকে যেত সোজা সেই দিকেই তাকাত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি কবার নদীর কাছে যে যে মুখ দেখেছিলাম, সে সব এদের মুখের প্রতিমূর্ত্তি; প্রত্যেক প্রাণী সামনের দিক দিয়েই যেত।