Ezekiel 10:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মাবুদের মহিমা কারুবীর উপর থেকে উঠে এবাদতখানার গোবরাটের উপরে দাঁড়াল এবং এবাদতখানা মেঘে পরিপূর্ণ ও প্রাঙ্গণ মাবুদের মহিমার তেজে পরিপূর্ণ হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় সদাপ্রভুর মহিমা করূবদের উপর থেকে উঠে মন্দিরের গোবরাটের উপর দাড়াল। মন্দির মেঘে পরিপূর্ণ হয়ে গেল, এবং প্রাঙ্গণ সদাপ্রভুর মহিমার ঔজ্জ্বল্যে ভরা ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সদাপ্রভুর প্রতাপ করূবের উপর হইতে উঠিয়া গৃহের গোবরাটের উপরে দাঁড়াইল, এবং গৃহ মেঘে পরিপূর্ণ ও প্রাঙ্গণ সদাপ্রভুর প্রতাপের তেজে পরিপূর্ণ হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সদাপ্রভুর প্রতাপ করূবের উপর হইতে উঠিয়া গৃহের গোবরাটের উপরে দাঁড়াইল, এবং গৃহ মেঘে পরিপূর্ণ ও প্রাঙ্গণ সদাপ্রভুর প্রতাপের তেজে পরিপূর্ণ হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় সদাপ্রভুর মহিমা করূবদের উপর থেকে উঠে উপাসনা-ঘরের চৌকাঠের দিকে চলে গেল। উপাসনা-ঘরটা মেঘে ভরে গেল, আর তখন সদাপ্রভুর মহিমার আলোয় উঠানটা ভরা ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় মাবুদের মহিমা কারুবীদের উপর থেকে উঠে বায়তুল-মোকাদ্দসের চৌকাঠের দিকে চলে গেল। বায়তুল-মোকাদ্দস মেঘে ভরে গেল, আর তখন মাবুদের মহিমার আলোয় উঠানটা ভরা ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন প্রাণীদের উপর দিয়ে ঈশ্বরের আলোকোজ্জ্বল মহিমা বেরিয়ে এসে মন্দিরের প্রবেশ দ্বারের দিকে প্রস্থান করল। মন্দির তখন ভরে গেল মেঘে, আলোয় উদ্ভাসিত হয়ে উঠল মন্দির প্রাঙ্গণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর প্রভুর মহিমা মন্দিরের দরজার চৌকাঠের কাছে স্থিত করূব দূতেদের মধ্যে থেকে উঠে এল| আর ঐ মেঘ মন্দির পূর্ণ করল আর প্রভুর গৌরবের উজ্জ্ব্বল আলো সমস্ত প্রাঙ্গণ পূর্ণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সদাপ্রভুর মহিমা করুবের ওপর থেকে উঠে গৃহের দোরগোড়ার ওপরে দাঁড়াল এবং গৃহ মেঘে পরিপূর্ণ ও উঠান সদাপ্রভুর মহিমার উজ্জ্বলতায় পরিপূর্ণ হল।