Ezekiel 10:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কারুবীদের পাখার আওয়াজ বাইরের প্রাঙ্গণ পর্যন্ত শোনা যাচ্ছিল, সেটি সর্বশক্তিমান আল্লাহ্‌র কথা বলার আওয়াজের মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করূবদের ডানার আওয়াজ বাইরের প্রাঙ্গণ পর্যন্ত শোনা যাচ্ছিল, সেই আওয়াজ সর্বশক্তিমান ঈশ্বরের কথা বলার আওয়াজের মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর করূবদের পক্ষের শব্দ বহিঃপ্রাঙ্গণ পর্য্যন্ত শুনা যাইতেছিল, উহা সর্ব্বশক্তিমান্‌ ঈশ্বরের কথনকালীন রবের ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর করূবদের পক্ষের শব্দ বহিঃপ্রাঙ্গণ পর্যন্ত শুনা যাইতেছিল, উহা সর্বশক্তিমান ঈশ্বরের কথনকালীন রবের ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
করূবদের ডানার আওয়াজ বাইরের উঠান পর্যন্ত শোনা যাচ্ছিল; সেই আওয়াজটা ছিল সর্বশক্তিমান সদাপ্রভুর কথা বলবার আওয়াজের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারুবীদের ডানার আওয়াজ বাইরের উঠান পর্যন্ত শোনা যাচ্ছিল; সেই আওয়াজটা ছিল সর্বশক্তিমান মাবুদের কথা বলবার আওয়াজের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাণীদের ডানার প্রচণ্ড আওয়াজ বহির্প্রাঙ্গণ থেকেও শোনা যাচ্ছিল। সে আওয়াজ যেন সর্বশক্তিমান ঈশ্বরের বজ্রকন্ঠের আওয়াজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
করূব দূতেদের ডানা ঝাপটানোর শব্দ এমনকি একেবারে বাইরের প্রাঙ্গনেও শোনা যেতে লাগল| সেই শব্দের প্রচণ্ড আওয়াজ – যেমন ঈশ্বর সর্বশক্তিমান বজ্রের রবে কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর করুবদের ডানার শব্দ বাইরের উঠান পর্যন্ত শোনা যাচ্ছিল ওটা সর্বশক্তিমান ঈশ্বরের কথার রবের মতো।