Ezekiel 10:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এক জন কারুবী তাদের মধ্য থেকে কারুবীদের মধ্যস্থিত আগুন পর্যন্ত হাত বাড়িয়ে তার কিছু নিয়ে ঐ মসীনার পোশাক পরা পুরুষের অঞ্জলিতে দিল, আর সে তা নিয়ে বাইরে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন করূবদের মধ্যে একজন তাদের মধ্যকার আগুনের দিকে হাত বাড়ালেন। তিনি কিছু আগুন নিয়ে সেই মসিনা কাপড় পরা লোকটির হাতে দিলেন, যিনি তা নিয়ে বের হয়ে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এক করূব করূবদের মধ্য হইতে করূবদের মধ্যস্থিত অগ্নি পর্য্যন্ত হাত বাড়াইয়া তাহার কিছু লইয়া ঐ মসীনা-বস্ত্র পরিহিত পুরুষের অঞ্জলিতে দিল, আর সে তাহা লইয়া বাহিরে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন এক করূব করূবদের মধ্য হইতে করূবদের মধ্যস্থিত অগ্নি পর্যন্ত হাত বাড়াইয়া তাহার কিছু লইয়া ঐ মসীনা-বস্ত্র পরিহিত পুরুষের অঞ্জলিতে দিল, আর সে তাহা লইয়া বাহিরে গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
করূবদের ডানার তলায় মানুষের হাতের মত কিছু ছিল, তাই করূবদের একজন তাঁদের মধ্যেকার আগুনের দিকে হাত বাড়ালেন। তিনি কিছু আগুন নিয়ে সেই মসীনার কাপড় পরা লোকটির হাতে দিলেন। তিনি তা নিয়ে বের হয়ে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারুবীদের ডানার তলায় মানুষের হাতের মত কিছু ছিল, তাই কারুবীদের একজন তাঁদের মধ্যেকার আগুনের দিকে হাত বাড়ালেন। তিনি কিছু আগুন নিয়ে সেই মসীনার কাপড় পরা লোকটির হাতে দিলেন। তিনি তা নিয়ে বের হয়ে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাণীদের মধ্যে একজন হাত বাড়িয়ে তাদের মাঝখানের সেই আগুন থেকে কিছু জ্বলন্ত অঙ্গার তুলে এনে ঐ ব্যক্তির হাতে দিল। সে তখন আগুন নিয়ে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
করূব দূতদের একজন হাত বাড়িয়ে তাদের মধ্যের অঞ্চল থেকে উৎতপ্ত কয়লা তুলে নিলেন| তারপর তা সে মানুষটির হাতে ঢেলে দিলেন| আর মানুষটি স্থান ত্যাগ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এক করূব করূবদের মধ্যে থেকে করূবদের মধ্যে অবস্থিত আগুন পর্যন্ত হাত বাড়িয়ে তার কিছুটা নিয়ে ঐ মসীনা-পোশাক পরা পুরুষের হাতের মধ্যে দিল, আর সে তা নিয়ে বাইরে গেল।