Ezekiel 10:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, এক জন কারুবীর পাশে একটি চাকা, অন্য কারুবীর পাশে অন্য চাকা, এভাবে চার জন কারুবীর পাশে চারটি চাকা; ঐ চাকাগুলোর আভা বৈদুর্ষমণির প্রভার মত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে আমি তাকিয়ে করূবদের প্রত্যেকের পাশে একটি করে মোট চারটি চাকা দেখতে পেলাম; চাকাগুলি বৈদূর্যমণির মতো চকমক করছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, এক করূবের পার্শ্বে এক চক্র, অন্য করূবের পার্শ্বে অন্য চক্র, এইরূপে চারি করূবের পার্শ্বে চারি চক্র; ঐ চক্র সকলের আভা বৈদুর্য্যমণির প্রভার ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, এক করূবের পার্শ্বে এক চক্র, অন্য করূবের পার্শ্বে অন্য চক্র, এইরূপে চারি করূবের পার্শ্বে চারি চক্র; ঐ চক্র সকলের আভা বৈদুর্যমণির প্রভার ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে আমি তাকিয়ে করূবদের প্রত্যেকের পাশে একটা করে মোট চারটা চাকা দেখতে পেলাম; চাকাগুলো বৈদুর্যমণির মত ঝক্‌মক করছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে আমি তাকিয়ে কারুবীদের প্রত্যেকের পাশে একটা করে মোট চারটা চাকা দেখতে পেলাম; চাকাগুলো বৈদুর্যমণির মত ঝক্‌মক করছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই সঙ্গে দেখি, চারটি প্রাণীর প্রত্যেকের পাশে একই রকমের একটি করে চাকা রয়েছে। চাকাগুলি দামী পাথরের মত জ্বলজ্বল করছিল এবং সেগুলির মধ্যে আড়াআড়ি করে লাগানো আর একটি চাকা, যেন যেদিকে প্রয়োজন, না ঘুরে তারা সেইদিকেই যেতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি সেখানে চারটি চাকা দেখতে পেলাম| প্রতিটি করূব দূতের পাশে একটি করে চাকা| চাকাগুলিকে স্বচ্ছ হলুদ রঙের বৈদুর্য্যমণির মতো দেখাচ্ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং আমি দেখলাম এবং দেখ! চারটি চাকা করুবদের পাশে প্রত্যেক করূবের পাশে একটি চাকা, ঐ চাকাগুলোর রূপ দেখতে পান্না পাথরের মতো।