Ezekiel 11:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তলোয়ারের আঘাতে মারা পড়বে; আমি ইসরাইলের সীমাতে তোমাদের বিচার করবো; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা তরোয়াল দ্বারা মারা পড়বে, আর ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের বিচার করব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা খড়্গে পতিত হইবে; আমি ইস্রায়েলের সীমাতে তোমাদের বিচার করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা খড়্গে পতিত হইবে; আমি ইস্রায়েলের সীমাতে তোমাদের বিচার করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যুদ্ধে মারা পড়বে; ইস্রায়েলের সীমানায় আমি তোমাদের সবাইকে শাস্তি দেব। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যুদ্ধে মারা পড়বে; ইসরাইলের সীমানায় আমি তোমাদের সবাইকে শাস্তি দেব। তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের নিজের দোষেই তোমরা যুদ্ধে নিহত হবে। তখন তোমরা জানবে, আমিই, প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তরবারির ঘায়ে মারা যাবে| আমি এই ইস্রায়েলের সীমাতে তোমাদের শাস্তি দেব, যেন তোমরা জান যে আমিই তোমাদের শাস্তি দিচ্ছি, আমিই প্রভু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার তরোয়ালের দ্বারা পতিত হবে; আমি ইস্রায়েল সীমান্তে তোমাদের বিচার করব; যাতে তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।