Ezekiel 11:12 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ইসরাইলের সীমাতে তোমাদের বিচার করবো; তাতে তোমরা জানবে যে, আমিই মাবুদ; কেননা তোমরা আমার বিধিপথে চল নি, আমার অনুশাসন পালন কর নি, কিন্তু তোমাদের চারদিকের জাতিদের নিয়ম অনুসারে কাজ করেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু, কারণ তোমরা আমার নিয়ম ও শাসন পালন করোনি বরং তোমাদের চারপাশের জাতিদের অনুরূপ হয়েছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ইস্রায়েলের সীমাতে তোমাদের বিচার করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু; কেননা তোমরা আমার বিধিপথে চল নাই, আমার শাসন পালন কর নাই, কিন্তু তোমাদের চারিদিকের জাতিগণের শাসনানুরূপ কর্ম্ম করিয়াছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ইস্রায়েলের সীমাতে তোমাদের বিচার করিব; তাহাতে তোমরা জানিবে যে, আমিই সদাপ্রভু; কেননা তোমরা আমার বিধিপথে চল নাই, আমার শাসন পালন কর নাই, কিন্তু তোমাদের চারিদিকের জাতিগণের শাসনানুরূপ কর্ম করিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু। তোমরা আমার নিয়ম মত চল নি কিম্বা আমার আইন-কানুনও পালন কর নি বরং তোমাদের চারপাশের জাতিগুলোর নিয়ম অনুসারে চলেছ।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ। তোমরা আমার নিয়ম মত চল নি কিংবা আমার শরীয়তও পালন কর নি বরং তোমাদের চারপাশের জাতিগুলোর নিয়ম অনুসারে চলেছ।’ ”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তোমরা জানবে যে আমিই প্রভু| আমার আজ্ঞা তোমরা লঙঘন করেছিলে| তোমরা আমার পথ অনুসরণ করনি| পরিবর্ত্তে, তোমরা তোমাদের চার দিকের জাতিদের পথই অনুসরণ করেছিলে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তোমার জানবে যে, আমিই সদাপ্রভু; যার বিধিমতে চলনি এবং ব্যবস্থা মানে নি তার পরিবর্তে জাতীর বিধি মেনেছ যা তার চারপাশে রয়েছে।