Ezekiel 11:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি ভবিষ্যদ্বাণী বলছিলাম, এমন সময়ে বনায়ের পুত্র প্লটিয় মারা গেল। তখন আমি উবুড় হয়ে চিৎকার করে কান্নাকাটি করলাম, বললাম, হায়, সার্বভৌম মাবুদ! তুমি কি ইসরাইলের অবশিষ্টাংশকে নিঃশেষে সংহার করবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন আমি যখন ভাববাণী বলছিলাম, বনায়ের ছেলে প্লটিয় মারা গেল। আমি তখন উবুড় হয়ে পড়ে উঁচু স্বরে কেঁদে কেঁদে বললাম, “হায়, সার্বভৌম সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের বাকি লোকদের সবাইকে শেষ করে দেবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি ভাববাণী বলিতেছিলাম, এমন সময়ে বনায়ের পুত্র প্লটিয় মরিল। তখন আমি উপুড় হইয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করিলাম, বলিলাম, হায়, প্রভু সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের অবশিষ্টাংশকে নিঃশেষে সংহার করিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি ভাববাণী বলিতেছিলাম, এমন সময়ে বনায়ের পুত্র প্লটিয় মরিল। তখন আমি উবুড় হইয়া উচ্চৈঃস্বরে ক্রন্দন করিলাম, বলিলাম, হায়, প্রভু সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের অবশিষ্টাংশকে নিঃশেষে সংহার করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যখন নবী হিসাবে কথা বলছিলাম তখন বনায়ের ছেলে প্লটিয় মারা গেল। তখন আমি উবুড় হয়ে পড়ে আবেগের সংগে জোরে জোরে বললাম, “হায়, প্রভু সদাপ্রভু! তুমি কি ইস্রায়েলের বাকী লোকদের সবাইকে শেষ করে দেবে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যখন নবী হিসাবে কথা বলছিলাম তখন বনায়ের ছেলে প্লটিয় মারা গেল। তখন আমি উবুড় হয়ে পড়ে আবেগের সংগে জোরে জোরে বললাম, “হায়, আল্লাহ্ মালিক! তুমি কি ইসরাইলের বাকী লোকদের সবাইকে শেষ করে দেবে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যখন দৈববাণী উচ্চারণ করছিলাম, সেই সময় প্লটিয় হঠাৎ সেখানে পড়ে মারা গেল। তখন আমি মাটিতে আছড়ে পড়ে চীৎকার করে কেঁদে বললাম, হায় প্রভু পরমেশ্বর, ইসরায়েলের মধ্যে বাকী যে কজন আছে, তাদেরও তুমি কি এইভাবেই ধ্বংস করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যেই ঈশ্বরের কথা বলা শেষ করলাম, বনায়ের পুত্র প্লটিয মারা গেল| আমি মাটিতে পড়ে গেলাম| উপুড় হয়ে মাটিতে মুখ ঠেকিয়ে জোরে কেঁদে উঠে আমি বললাম, “হে প্রভু, আমার সদাপ্রভু, আপনি কি অবশিষ্ট ইস্রায়েলীয়দের সবাইকেই সম্পূর্ণভাবে ধ্বংস করবেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা এভাবে এসেছিল যে আমি ভাববাণী বলছিলাম, এমন দিনের বনায়ের ছেলে প্লটিয় মরল। তখন আমি উপুড় হয়ে খুব জোরে চিত্কার করলাম এবং বললাম, হায়, প্রভু সদাপ্রভু। তুমি কি ইস্রায়েলের বাকি অংশকে ধ্বংস করবে?