Ezekiel 11:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তোমার ভাইয়েরা, হ্যাঁ, তোমার ভাইয়েরা, তোমার জ্ঞাতিরা ও ইসরাইলের সমস্ত কুল, এদের সকলকে জেরুশালেম নিবাসীরা বলে, তোমরা মাবুদের কাছ থেকে দূরে যাও, এই দেশ অধিকার হিসেবে আমাদেরকেই দেওয়া হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, জেরুশালেমের লোকেরা তোমার নির্বাসিত ভাইদের এবং অন্যান্য ইস্রায়েলীদের সম্বন্ধে বলছে, ‘তারা সদাপ্রভু থেকে অনেক দূরে চলে গেছে; এই দেশ তো আমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তোমার ভ্রাতৃগণ, হাঁ, তোমার ভ্রাতৃগণ, তোমার জ্ঞাতিগণ ও ইস্রায়েলের সমুদয় কুল, ইহাদের সকলকে যিরূশালেম-নিবাসিগণ বলে, তোমরা সদাপ্রভু হইতে দূরে যাও, এই দেশ অধিকারার্থে আমাদিগকেই দত্ত হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তোমার ভ্রাতৃগণ, হাঁ, তোমার ভ্রাতৃগণ, তোমার জ্ঞাতিগণ ও ইস্রায়েলের সমুদয় কুল, ইহাদের সকলকে যিরূশালেম-নিবাসিগণ বলে, তোমরা সদাপ্রভু হইতে দূরে যাও, এই দেশ অধিকারার্থে আমাদিগকেই দত্ত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তোমার ভাইদের, তোমার নিজের লোকদের, অর্থাৎ বন্দীদশায় থাকা সমস্ত ইস্রায়েলীয়দের সম্বন্ধে যিরূশালেমের লোকেরা বলছে, ‘তারা সদাপ্রভুর দেশ থেকে দূরে চলে গেছে; এই দেশ তো অধিকার হিসাবে আমাদেরই দেওয়া হয়েছে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তোমার ভাইদের, তোমার নিজের লোকদের, অর্থাৎ বন্দীদশায় থাকা সমস্ত বনি-ইসরাইলদের সম্বন্ধে জেরুজালেমের লোকেরা বলছে, ‘তারা মাবুদের দেশ থেকে দূরে চলে গেছে; এই দেশ তো অধিকার হিসাবে আমাদেরই দেওয়া হয়েছে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, জেরুশালেমের লোকেরা তোমার কথা এবং যারা নির্বাসনে আছে, তোমরা সেই ইসরায়েলী ভাইদের কতা বলছিল। তারা বলে, নির্বাসিতরা প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য এখানে আসতে পারে না। তারা বহু দূরে রয়েছে। কিন্তু প্রভু পরমেশ্বর আমাদের এদেশের অধিকার দিয়েছেন। এদেশ আমাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, ইস্রায়েলের পরিবারগুলি অর্থাৎ‌ তোমার ভাযেদের, যারা ইস্রায়েল দেশটি ছাড়তে বাধ্য হয়েছিল তাদের স্মরণ কর| কিন্তু এখন জেরুশালেমের অধিবাসীরা বলছে, ‘প্রভুর কাছ থেকে তারা বহু দূরে চলে গিয়েছিল| এই দেশ আমাদের দেওয়া হয়েছিল – এটা আমাদেরই!’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মানুষের সন্তান, তোমার ভাইয়েরা, তোমার ভাইয়েরা তোমার বংশের লোকেরা এবং ইস্রায়েলের সমস্ত কুল, তাদের সকলকে যিরুশালেমে যারা বাস করে তারা বলে, সদাপ্রভু থেকে দূরে যাক! এই দেশ আমাদের অধিকারের জন্য দেওয়া হয়েছে!