Ezekiel 11:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তুমি বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি জাতিদের মধ্য থেকে তোমাদেরকে সংগ্রহ করবো ও তোমরা যেসব দেশে ছিন্নভিন্ন হয়েছ, সেসব দেশ থেকে একত্র করবো এবং ইসরাইল দেশ তোমাদের দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সুতরাং বলো ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন আমি যদিও তোমাদের অন্যান্য জাতিগণের মধ্যে ছড়িয়ে দিয়েছি, আমি সেখান থেকে তোমাদের ফিরিয়ে নিয়ে আসব, আর আবার আমি তোমাদের ইস্রায়েল দেশ ফিরিয়ে দেব।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ও তোমরা যে সকল দেশ ছিন্নভিন্ন হইয়াছ, সেই সকল দেশ হইতে একত্র করিব, এবং ইস্রায়েল-দেশ তোমাদিগকে দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি জাতিগণের মধ্য হইতে তোমাদিগকে সংগ্রহ করিব, ও তোমরা যে সকল দেশে ছিন্নভিন্ন হইয়াছ, সেই সকল দেশ হইতে একত্র করিব, এবং ইস্রায়েল-দেশ তোমাদিগকে দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“কাজেই তুমি তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, জাতিদের মধ্য থেকে আমি তাদের জড়ো করব; যে সব দেশে তারা ছড়িয়ে পড়েছে সেখান থেকে তাদের ফিরিয়ে আনব আর ইস্রায়েল দেশটা আবার আমি তাদের ফিরিয়ে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“কাজেই তুমি তাদের বল যে, আল্লাহ্ মালিক বলছেন, জাতিদের মধ্য থেকে আমি তাদের জমায়েত করব; যে সব দেশে তারা ছড়িয়ে পড়েছে সেখান থেকে তাদের ফিরিয়ে আনব আর ইসরাইল দেশটা আবার আমি তাদের ফিরিয়ে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং নানা দেশ ও জাতির মধ্যে যাদের ছড়িয়ে দিয়েছি সেই মানুষগুলিকে সংগ্রহ করে একত্র করব। তাদের আবার ফিরিয়ে আনব এই জেরুশালেমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তুমি ঐসব লোকদের অবশ্যই বলবে যে প্রভু আমার সদাপ্রভু তাদের ফিরিয়ে আনবেন| আমি তোমাদের বহু জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছি| কিন্তু আমি তোমাদের আবার এক জায়গায় সংগ্রহ করব এবং ঐসব জাতির মধ্যে থেকে ফিরিয়ে আনব| ইস্রায়েলের ভূমি আবার তোমাদের কাছে ফিরিয়ে দেব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব তুমি বল, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, আমি জাতিদের ভেতর থেকে তোমাদিগকে জড়ো করব এবং তোমার যে সব দেশে ছিন্নভিন্ন হোয়েছো, সে সব দেশ থেকে একত্র করব এবং আমি তোমাদের ইস্রায়েল-দেশ দেব।