Ezekiel 11:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদেরকে একই হৃদয় দান করবো ও তোমাদের হৃদয়ে একটি নতুন রূহ্‌ স্থাপন করবো; আর তাদের মাংস থেকে প্রস্তরময় হৃদয় দূর করবো, তাদেরকে মাংসময় হৃদয় দেব,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের একই হৃদয় দেব ও সেখানে এক নতুন আত্মা স্থাপন করব; আমি তাদের মধ্যে থেকে কঠিন হৃদয় সরিয়ে এক মাংসময় হৃদয় দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব, ও তোমাদের অন্তরে এক নূতন আত্মা স্থাপন করিব; আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদিগকে মাংসময় হৃদয় দিব,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদিগকে একই হৃদয় দান করিব, ও তোমাদের অন্তরে এক নূতন আত্মা স্থাপন করিব; আর তাহাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব, তাহাদিগকে মাংসময় হৃদয় দিব,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের এমন অন্তর দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে, আর আমি তাদের মধ্যে নতুন আত্মা দেব; আমি তাদের কঠিন অন্তর সরিয়ে দিয়ে নরম অন্তর দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের এমন দিল দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে, আর আমি তাদের মধ্যে নতুন রূহ্‌ দেব; আমি তাদের কঠিন দিল সরিয়ে দিয়ে নরম দিল দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের দান করব এক নতুন সত্তা। তাদের পাষাণ কঠিন হৃদয় সরিয়ে নেব, স্থাপন করব সেখানে আনুগত্যে পূর্ণ এক নম্র হৃদয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাদের একত্র করব| আমি তাদের নতুন আত্মা দেব| আমি তাদের পাথরের হৃদয় সরিয়ে সেখানে প্রকৃত হৃদয় স্থাপন করব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদেরকে একই হৃদয় দেব এবং তাদের ভেতর এক নূতন আত্মা স্থাপন করব; যখন তারা আমার কাছে আসবে; আমি তাদের দেহ থেকে পাথর হৃদয় সরিয়ে দেব এবং তাদেরকে মানব হৃদয় দেব,