Ezekiel 11:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি আমাকে বললেন, হে মানুষের সন্তান, এই নগরের মধ্যে এরা অধর্মের সঙ্কল্পকারী ও কুমন্ত্রণাদায়ক;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু আমাকে বললেন, “হে মানবসন্তান, এরাই সেই লোক যারা এই নগরের মধ্যে মন্দ পরিকল্পনা এবং খারাপ পরামর্শ দিচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, এই নগরের মধ্যে ইহারা অধর্ম্মের সঙ্কল্পকারী ও কুমন্ত্রণাদায়ক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্য-সন্তান, এই নগরের মধ্যে ইহারা অধর্মের সঙ্কল্পকারী ও কুমন্ত্রণাদায়ক;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এরাই সেই লোক যারা শহরের মধ্যে কুমতলব করছে আর খারাপ পরামর্শ দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ আমাকে বললেন, “হে মানুষের সন্তান, এরাই সেই লোক যারা শহরের মধ্যে কুমতলব করছে আর খারাপ পরামর্শ দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর আমাকে বললেনম, হে মর্ত্যমানব, এই লোকগুলি হীন ষড়যন্ত্র করে আর নগরের লোকদের কুপরামর্শ দেয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ঈশ্বর আমায় বললেন, “মনুষ্যসন্তান, এরাই সেই লোক যারা এই শহরের মধ্যে মন্দ পরিকল্পনাগুলি করছে| তারা সব সময়েই লোকদের মন্দ কাজ করতে বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বর আমাকে বললেন, মানুষের সন্তান, এই সেই লোকেরা যারা এই শহরের মধ্যে অধর্ম্মের পরিকল্পনা করে এবং যারা খারাপ পরিকল্পনা করে।