Ezekiel 11:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তারা আমার বিধিপথে চলে এবং আমার অনুশাসনগুলো মান্য ও পালন করে; আর তারা আমার লোক হবে এবং আমি তাদের আল্লাহ্‌ হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা আমার নিয়ম সকল অনুসরণ করবে এবং আমার শাসন পালন করতে যত্নবান হবে। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তাহারা আমার বিধিপথে চলে, এবং আমার শাসন সকল মান্য করে, ও পালন করে; আর তাহারা আমার প্রজা হইবে, এবং আমি তাহাদের ঈশ্বর হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তাহারা আমার বিধিপথে চলে, এবং আমার শাসন সকল মান্য করে, ও পালন করে; আর তাহারা আমার প্রজা হইবে, এবং আমি তাহাদের ঈশ্বর হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে তারা আমার নিয়ম মত চলবে এবং আমার আইন-কানুন যত্নের সংগে পালন করবে। তারা আমার লোক হবে এবং আমি তাদের ঈশ্বর হব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে তারা আমার নিয়ম মত চলবে এবং আমার শরীয়ত যত্নের সংগে পালন করবে। তারা আমার বান্দা হবে এবং আমি তাদের আল্লাহ্‌ হব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা আমার বিধি-বিধান মেনে চলবে এবং বিশ্বস্তভাবে পালন করবে আমার সমস্ত অনুশাসন। তারা হবে আমার প্রজা এবং আমি হব তাদের ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা আমার বিধিগুলি পালন করবে| তারা আমার আজ্ঞাগুলি পালন করবে| আমি তাদের যা বলব তারা তাই করবে| তারা প্রকৃতই আমার লোক হবে, আর আমি তাদের ঈশ্বর হব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তারা আমার বিধিমতে চলে এবং আমার শাসন সব মানে ও পালন করে; তখন তারা আমার প্রজা হবে এবং আমি তাদের ঈশ্বর হব।