Ezekiel 11:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কারুবীগণ নিজ নিজ পাখা মেলে দিল, তখন চাকাগুলোও তাদের পাশে ছিল এবং ইসরাইলের আল্লাহ্‌র মহিমা উর্ধ্বে তাদের উপরে ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর করূবেরা তাদের ডানা মেলে দিলেন, তাদের পাশে সেই চাকাগুলি ছিল, আর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাদের উপরে ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে করূবগণ আপন আপন পক্ষ উঠাইল, তখন চক্রগুলিও তাহাদের পার্শ্বে ছিল, এবং ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ ঊর্দ্ধে তাহাদের উপরে ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে করূবগণ আপন আপন পক্ষ উঠাইল, তখন চক্রগুলিও তাহাদের পার্শ্বে ছিল, এবং ইস্রায়েলের ঈশ্বরের প্রতাপ ঊর্ধ্বে তাহাদের উপরে ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর করূবেরা তাঁদের ডানা মেলে দিলেন; তাঁদের পাশে ছিল সেই চাকাগুলো, আর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাঁদের উপরে ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর কারুবীরা তাঁদের ডানা মেলে দিলেন; তাঁদের পাশে ছিল সেই চাকাগুলো, আর ইসরাইলের আল্লাহ্‌র মহিমা তাঁদের উপরে ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রাণীগুলি তখন উড়তে শুরু করল। চাকাগুলিও চলল সাথে সাথে। আলোকোজ্জ্বল মহিমায় মণ্ডিত ইসরায়েলের উপাস্য ঈশ্বর ঐ প্রাণীদের ঊর্ধ্বস্থানে অধিষ্ঠিত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর করূব দূতরা তাদের ডানা ওঠাল আর আকাশে উড়ে গেল| চাকাগুলিও তাদের সঙ্গে গেল| আর ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাদের ওপরে ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর করুবগণ নিজেদের ডানা উঠাল, তখন চাকাগুলো তাদের পাশে ছিল এবং ইস্রায়েলের ঈশ্বরের মহিমা তাদের ওপরে ছিল।