Ezekiel 11:23 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মাবুদের মহিমা নগরের মধ্য থেকে উপরে উঠে নগরের পূর্ব পাশের পর্বতের উপরে গিয়ে থামল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মহিমা নগরের মধ্য থেকে উঠে তার পূর্বদিকের পাহাড়ের উপরে গিয়ে থামল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সদাপ্রভুর প্রতাপ নগরের মধ্য হইতে ঊর্দ্ধগমন করিয়া নগরের পূর্ব্বপার্শ্বস্থিত পর্ব্বতের উপরে স্থগিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সদাপ্রভুর প্রতাপ নগরের মধ্য হইতে ঊর্ধ্বগমন করিয়া নগরের পূর্বপার্শ্বস্থিত পর্বতের উপরে স্থগিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর মহিমা শহরের মধ্য থেকে উঠে শহরের পূর্ব দিকের পাহাড়ের উপরে গিয়ে থামল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের মহিমা শহরের মধ্য থেকে উঠে শহরের পূর্ব দিকের পাহাড়ের উপরে গিয়ে থামল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সেই আলোকবিভা নগরী পরিত্যাগ করে পূর্বদিকে পর্বতে চলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরে প্রভুর মহিমা নগরের মাঝখান থেকে উঠে গিয়ে নগরের পূর্বদিকে পাহাড়ের ওপরে গিয়ে থেমে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সদাপ্রভুর মহিমা শহরের মধ্য থেকে ওপরে উঠে গেল এবং শহরের পূর্বদিকে পাহাড়ের ওপরে থামল।