Ezekiel 11:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর রূহ্‌ আমাকে তুলে দর্শনযোগে আল্লাহ্‌র রূহের প্রভাবে কল্‌দীয়দের দেশে নির্বাসিত লোকদের কাছে আনলেন; আর আমি যা দর্শন করেছিলাম, তা আমাকে ছেড়ে চলে গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন এবং তাঁর দেওয়া দর্শনের মধ্য দিয়ে আবার ব্যাবিলনে নির্বাসিতদের কাছে নিয়ে গেলেন। তখন যে দর্শন আমি দেখেছিলাম তা আমার কাছ থেকে উপরে উঠে গেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আত্মা আমাকে তুলিয়া দর্শনযোগে ঈশ্বরের আত্মার প্রভাবে কল্‌দীয়দের দেশে নির্ব্বাসিত লোকদের কাছে আনিলেন; আর আমি যাহা দর্শন করিয়াছিলাম, তাহা আমার নিকট হইতে ঊর্দ্ধগমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আত্মা আমাকে তুলিয়া দর্শনযোগে ঈশ্বরের আত্মার প্রভাবে কল্‌দীয়দের দেশে নির্বাসিত লোকদের কাছে আনিলেন; আর আমি যাহা দর্শন করিয়াছিলাম, তাহা আমার নিকট হইতে ঊর্ধ্বগমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ঈশ্বরের আত্মা আমাকে তুলে নিলেন এবং তাঁর দেওয়া দর্শনের মধ্য দিয়ে আবার বাবিলে বন্দীদের কাছে নিয়ে গেলেন। যে দর্শন আমি দেখছিলাম এর পর তা শেষ হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আল্লাহ্‌র রূহ্‌ আমাকে তুলে নিলেন এবং তাঁর দেওয়া দর্শনের মধ্য দিয়ে আবার ব্যাবিলনে বন্দীদের কাছে নিয়ে গেলেন। যে দর্শন আমি দেখছিলাম এর পর তা শেষ হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দর্শনে ঈশ্বরের আত্মা আমাকে উপরে তুলে নিলেন এবং ব্যাবিলনে নির্বাসিতদের কাছে ফিরিয়ে আনলেন। আমার দর্শনের আবেশ কেটে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আত্মাটি আমায় তুলে নিয়ে আবার বাবিলনে সেই সব লোকদের কাছে, যারা ইস্রায়েল ছাড়তে বাধ্য হয়েছিল, সেখানে ফিরিয়ে আনল| আমি ঐসব ঈশ্বরীয় দর্শনে দেখলাম| তারপর যাকে আমি আমার দর্শনে দেখেছিলাম তিনি শূন্যে উঠে চলে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আত্মা আমাকে ওপরে তুলল এবং দর্শনযোগে ঈশ্বরের আত্মার প্রভাবে কলদীয়দের দেশে নির্বাসিত লোকদের কাছে আনলেন এবং আমি যা দেখেছিলাম, তা আমার কাছ থেকে ওপরে উঠে গেল।