Ezekiel 11:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরাই বলে, বাড়িগুলো তৈরি করার সময় সন্নিকট হয় নি; এই নগর হাঁড়ি ও আমরা মাংস।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা বলছে, ‘ঘরবাড়ি তৈরি করবার সময় কি হয়নি? এই নগরটি যেন রান্নার হাঁড়ি আর আমরা হচ্ছি মাংস।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারাই বলে, গৃহ সকল গাঁথিবার সময় সন্নিকট হয় নাই; এই [নগর] হাঁড়ি, ও আমার মাংস।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারাই বলে, গৃহ সকল গাঁথিবার সময় সন্নিকট হয় নাই; এই [নগর] হাঁড়ি, ও আমরা মাংস।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বলছে, ‘ঘর-বাড়ী তৈরী করবার সময় কি হয় নি? এই শহরটা যেন রান্নার পাত্র আর আমরা হচ্ছি মাংস।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বলছে, ‘ঘর-বাড়ী তৈরী করবার সময় কি হয় নি? এই শহরটা যেন রান্নার পাত্র আর আমরা হচ্ছি গোশ্‌ত।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলে, অল্পদিনের মধ্যেই আমরা আবার আমাদের ঘরদুয়ার গড়ে তুলব । এই নগরী যেন আজ বিরাট এক রান্নার হাঁড়ি হয়ে উঠেছে, আর আমরা যেন তার মধ্যে মাংসের মত পাক হচ্ছি। কিন্তু তাহলেও এই হাঁড়ি আমাদের সরাসরি আগুনের হাত থেকে রক্ষা করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই লোকেরা বলে, ‘আমরা খুব শীঘ্রই আমাদের বাড়ীঘর বানাব| আমরা হলাম রান্নার হাঁড়ির ভেতর মাংসের মতন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বলছে, এখানে গৃহ তৈরী করার দিন হয়নি; এই শহর একটা পাত্র এবং আমরা মাংস।