Ezekiel 11:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদের রূহ্ আমার উপরে নেমে আসলেন, আর তিনি বললেন, তুমি বল, মাবুদ এই কথা বলেন; হে ইসরাইল-কুল, তোমরা অমুক অমুক কথা বলেছ; তোমাদের মনে যা যা উঠেছে, সেসব আমি জানি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর সদাপ্রভুর আত্মা আমার উপরে আসলেন, আর তিনি আমাকে বলতে বললেন, “সদাপ্রভুর এই কথা বলেন, তোমরা এই কথা বলছ, তোমরা ইস্রায়েলের নেতারা, কিন্তু আমি জানি তোমাদের মনে কি আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভুর আত্মা আমার উপরে নামিয়া আসিলেন, আর তিনি কহিলেন, তুমি বল, সদাপ্রভু এই কথা কহেন; হে ইস্রায়েল-কুল, তোমরা অমুক অমুক কথা বলিয়াছ; তোমাদের মনে যাহা যাহা উঠিয়াছে, সে সকল আমি জানি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভুর আত্মা আমার উপরে নামিয়া আসিলেন, আর তিনি কহিলেন, তুমি বল, সদাপ্রভু এই কথা কহেন; হে ইস্রায়েল-কুল, তোমরা অমুক অমুক কথা বলিয়াছ; তোমাদের মনে যাহা যাহা উঠিয়াছে, সেই সকল আমি জানি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর সদাপ্রভুর আত্মা আমার উপরে আসলেন, আর তিনি আমাকে এই কথা বলতে বললেন, “সদাপ্রভু বলছেন, ‘হে ইস্রায়েলীয়েরা, তোমরা ঐ কথা বলছ, কিন্তু তোমাদের মনে কি আছে তা আমি জানি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মাবুদের রূহ্ আমার উপরে আসলেন, আর তিনি আমাকে এই কথা বলতে বললেন, “মাবুদ বলছেন, ‘হে বনি-ইসরাইলরা, তোমরা ঐ কথা বলছ, কিন্তু তোমাদের মনে কি আছে তা আমি জানি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের আত্মা আমার উপরে অধিষ্ঠিত হলেন। প্রভু পরমেশ্বর আমাকে এই বাণী উচ্চারণ করতে বললেনঃ হে ইসরায়েল সন্তানেরা, আমি জানি তোমাদের মনের কথা, জানি তোমাদের সমস্ত ফন্দীর কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন প্রভুর আত্মা আমার কাছে এল| তিনি আমায় বললেন, “তাদের বল প্রভু এই কথাগুলি বলেছেন: ইস্রায়েলের গৃহ, তুমি বড় বড় পরিকল্পনা করছ| কিন্তু আমি জানি তুমি কি চিন্তা করছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর সদাপ্রভুর আত্মা আমার ওপরে নেমে এলেন এবং তিনি আমাকে বললেন, “বল, সদাপ্রভু এই কথা বলেন যেমন তুমি বলছো, ইস্রায়েল-কুল, কারণ আমি জিনিস গুলো জানি যা তোমার মনের মধ্যে আসে।