Ezekiel 11:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তোমাদের যে নিহত লোকদের তোমরা নগরের মধ্যে রেখেছ, তারাই মাংস এবং এই নগর হাঁড়ি; কিন্তু তোমাদের এর মধ্য থেকে বের করা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেইজন্য সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমাদের যে মরা লোকদের তোমরা নগরে ফেলেছ সেগুলিই মাংস এবং এই নগরটি হাঁড়ি, কিন্তু সেখান থেকে তোমাদের তাড়িয়ে দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের যে নিহত লোকদিগকে তোমরা নগরের মধ্যে রাখিয়াছ, তাহারাই মাংস, এবং এই [নগর] হাঁড়ী; কিন্তু তোমাদিগকে ইহার মধ্য হইতে বাহির করা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণে প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমাদের যে নিহত লোকদিগকে তোমরা নগরের মধ্যে রাখিয়াছ, তাহারাই মাংস, এবং এই [নগর] হাঁড়ি; কিন্তু তোমাদিগকে ইহার মধ্য হইতে বাহির করা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেইজন্য প্রভু সদাপ্রভু বলছেন, ‘সত্যি এই শহরটা রান্নার পাত্র, কিন্তু যে লোকগুলোকে তোমরা শহরে মেরে ফেলেছ সেগুলোই মাংস; আর আমি সেখান থেকে তোমাদের তাড়িয়ে বের করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেইজন্য আল্লাহ্‌ মালিক বলছেন, ‘সত্যি এই শহরটা রান্নার পাত্র, কিন্তু যে লোকগুলোকে তোমরা শহরে হত্যা করেছ সেগুলোই গোশ্‌ত; আর আমি সেখান থেকে তোমাদের তাড়িয়ে বের করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, সর্বাধিপতি প্রভু তোমাদের বলছি, বাস্তবিকই এই নগর আজ রান্নার হাঁড়িতে পরিণত হয়েছে কিন্তু মাংস? মাংস হল তোমাদের হাতে নিহত সেই সব মানুষের মৃতদেহ। অতএব এখানে তোমাদের আর ঠাঁই নেই। আমি তোমাদের এই নগর থেকে তাড়িয়ে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন প্রভু আমার সদাপ্রভু এই কথা বলছেন, ‘ঐ মৃতদেহরা মাংস আর শহরটা পাত্র| কিন্তু নবূখদনিৎ‌সর তোমাদের এর মধ্যে থেকে বের করে আনা হবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, যে লোক গুলোকে তুমি হত্যা করেছো তাদের মৃতদেহ যিরুশালেমের মধ্যে ফেলে রেখেছ, তাদের মাংস এবং এই শহর পাত্র; কিন্তু তোমাদেরকে শহরের মধ্য থেকে আনা হচ্ছে।