Ezekiel 11:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তোমাদেরকে এর মধ্য থেকে বের করে বিদেশীদের হাতে তুলে দেব এবং তোমাদের মধ্যে বিচার সাধন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি নগর থেকে তোমাদের তাড়িয়ে বের করে বিদেশিদের হাতে তুলে দেব এবং তোমাদের শাস্তি দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তোমাদিগকে ইহার মধ্য হইতে বাহির করিয়া বিদেশীদের হস্তে সমর্পণ করিব, এবং তোমাদিগের মধ্যে বিচার সাধন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তোমাদিগকে ইহার মধ্য হইতে বাহির করিয়া বিদেশীদের হস্তে সমর্পণ করিব, এবং তোমাদের মধ্যে বিচার সাধন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি শহর থেকে তোমাদের তাড়িয়ে বের করে বিদেশীদের হাতে তুলে দেব এবং তোমাদের শাস্তি দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি শহর থেকে তোমাদের তাড়িয়ে বের করে বিদেশীদের হাতে তুলে দেব এবং তোমাদের শাস্তি দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই শহর থেকে উচ্ছেদ করে তোমাদের আমি বিদেশীদের হাতে তুলে দেব। আমি তোমাদের মৃত্যুদণ্ড দিয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আরও বললেন, “আমি তোমাদের শহরের বাইরে নিয়ে যাব| আর বিদেশীদের হাতে তুলে দেব| আমি তোমাদের শাস্তি দেব!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমি তোমাদেরকে এর ভেতর থেকে বের করে বিদেশীদের হাতে তুলে দেব এবং তোমাদের বিরুদ্ধে বিচার করব।