Ezekiel 12:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, এই দৈববাণী দ্বারা জেরুশালেমের শাসনকর্তাকে ও ওরা যার মধ্যবর্তী, সেসব ইসরাইল-কুলকে বুঝায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, এই চিহ্ন জেরুশালেমের শাসনকর্তা এবং ইস্রায়েল কুলের জন্য যারা সেখানে আছে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এই ভারবাণী দ্বারা যিরূশালেমস্থ নরপতিকে ও উহারা যাহার মধ্যবর্ত্তী, সেই সমস্ত ইস্রায়েল-কুলকে বুঝায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, এই ভারবাণী দ্বারা যিরূশালেমস্থ নরপতিকে ও উহারা যাহার মধ্যবর্তী, সেই সমস্ত ইস্রায়েলকুলকে বুঝায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি তাদের বল, প্রভু সদাপ্রভু বলছেন, ‘এই চিহ্ন যিরূশালেমের শাসনকর্তা এবং সেখানকার ইস্রায়েলীয়দের জন্য।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি তাদের বল, আল্লাহ্‌ মালিক বলছেন, ‘এই চিহ্ন জেরুজালেমের শাসনকর্তা এবং সেখানকার বনি-ইসরাইলদের জন্য।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি ওদের বল যে, আমি সর্বাধিপতি প্রভু তাদের বলছি, আমার এই বাণী জেরুশালেমের রাজা ও জেরুশালেমের অধিবাসীদের জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের বল যে প্রভু, তাদের সদাপ্রভু এই সব কথা বলেছেন| এই বার্তাটি জেরুশালেমের নেতাদের জন্য এবং ইস্রায়েলে বাসকারী সমস্ত লোকেদের জন্য|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, এই ভাববাণী দ্বারা ইস্রায়েলের অধিপতিদের বোঝায় এবং ইস্রায়েলের কুলকে বুঝায় যারা মাঝখানে আছে।