Ezekiel 12:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি তার উপরে আমার জাল পাতব, তাতে সে আমার ফাঁদে ধৃত হবে; আমি কল্‌দীয়দের দেশ ব্যাবিলনে তাকে নিয়ে যাব; তবুও সে তা দেখতে পাবে না, অথচ সেই স্থানে মরবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার জন্য জাল পাতব আর সে আমার ফাঁদে ধরা পড়বে; আমি তাকে কলদীয়দের দেশ, ব্যাবিলনে নিয়ে আসব, কিন্তু সে তা দেখতে পাবে না, আর সেখানেই সে মারা যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি তাহার উপরে আমার জাল বিস্তার করিব, তাহাতে সে আমার ফাঁদে ধৃত হইবে; আমি কল্‌দীয়দের দেশ বাবিলে তাহাকে লইয়া যাইব; তথাপি সে তাহা দেখিতে পাইবে না, অথচ সেই স্থানে মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি তাহার উপরে আমার জাল বিস্তার করিব, তাহাতে সে আমার ফাঁদে ধৃত হইবে; আমি কল্‌দীয়দের দেশ বাবিলে তাহাকে লইয়া যাইব; তথাপি সে তাহা দেখিতে পাইবে না, অথচ সেই স্থানে মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তার জন্য জাল পাতব আর সে আমার ফাঁদে ধরা পড়বে। আমি তাকে বাবিলীয়দের দেশ বাবিলে নিয়ে যাব, কিন্তু সে তা দেখবে না; সেখানেই সে মারা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তার জন্য জাল পাতব আর সে আমার ফাঁদে ধরা পড়বে। আমি তাকে ব্যাবিলনীয়দের দেশ ব্যাবিলনে নিয়ে যাব, কিন্তু সে তা দেখবে না; সেখানেই সে মারা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ফাঁদ পেতে তাকে ধরব। তারপর তাকে নিয়ে যাব ব্যাবিলন নগরীতে। তবুও সেই জায়গা সে চোখে দেখতে পাবে না। সেখানেই তার মৃত্যু হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তাকে ধরব| সে আমার ফাঁদে ধরা পড়বে| আর আমি তাকে বাবিলে কল্দীয়দের দেশে নিয়ে আসব| শত্রুরা তার চোখ দুটো উপড়ে নেবে| তাই সে দেখতে পাবে না কোথায় চলেছে| সে বাবিলে মারা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার ওপরে আমার জাল বিছিয়ে দেব, তাতে সে আমার ফাঁদে ধরা পড়বে; তারপর আমি তাকে কলদীয়দের দেশ বাবিলে নিয়ে যাব; কিন্তু সে তা দেখতে পাবে না, সে সেখানে মারা যাবে।