Ezekiel 12:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তার চারদিকে তার সহকারী সমস্ত লোকজন ও তার সমস্ত সৈন্যদলকে সমস্ত বায়ুর মুখে উড়িয়ে দেব এবং তাদের পিছনে তলোয়ার কোষমুক্ত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তার চারিদিকে যারা আছে—তার কর্মচারী ও সৈন্যদল—তাদের সকলকে চারদিকে ছড়িয়ে দেব এবং খোলা তরোয়াল নিয়ে আমি তাদের তাড়া করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহার চারিদিকে তাহার সহকারী সমস্ত লোকজনকে ও তাহার সমস্ত সৈন্যদলকে সমুদয় বায়ুর মুখে উড়াইয়া দিব, এবং তাহাদের পশ্চাতে খড়্গ নিষ্কোষ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহার চারিদিকে তাহার সহকারী সমস্ত লোকজনকে ও তাহার সমস্ত সৈন্যদলকে সমুদয় বায়ুর মুখে উড়াইয়া দিব, এবং তাহাদের পশ্চাতে খড়্গ নিষ্কোষ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তার চারপাশের সবাইকে, অর্থাৎ তার কর্মচারী ও তার সমস্ত সৈন্যদলকে চারদিকে ছড়িয়ে দেব এবং খোলা তলোয়ার নিয়ে আমি তাদের তাড়া করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তার চারপাশের সবাইকে, অর্থাৎ তার কর্মচারী ও তার সমস্ত সৈন্যদলকে চারদিকে ছড়িয়ে দেব এবং খোলা তলোয়ার নিয়ে আমি তাদের তাড়া করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার সভাসদ্দের, তার মন্ত্রীদের ও দেহরক্ষীদের সবাইকে আমি চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে দেব। লোকেরা তাদের হত্যা করার জন্য খুঁজে বেড়াবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি রাজার লোকদের ইস্রায়েলের চারধারের অন্যান্য দেশগুলিতে থাকতে বাধ্য করব| আমি তার সৈন্যদের বাতাসে ছড়িয়ে দেব আর শত্রু সেনারা তাদের পেছনে ধাওয়া করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তার চারিদিকে তার সহকারী সব লোকজনকে ছড়িয়ে দেবো ও তার সব সৈন্যদেরকে এবং তাদের পেছনে তরোয়াল পাঠাব।