Ezekiel 12:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা জানবে যে, আমিই মাবুদ, যখন আমি তাদের জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করবো ও নানা দেশে ছড়িয়ে-ছিটিয়ে দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যখন আমি তাদের বিভিন্ন জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব, তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ণ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাহাদিগকে জাতিগণের মধ্যে ছিন্নভিন্ন ও নানাদেশে বিকীর্ণ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি যখন তাদের নানা জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব তখন তারা জানবে যে, আমিই সদাপ্রভু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি যখন তাদের নানা জাতি ও দেশের মধ্যে ছড়িয়ে দেব তখন তারা জানবে যে, আমিই মাবুদ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন আমি তাদের বিদেশে অন্যান্য জাতির মধ্যে ছড়িয়ে দেব, তখনই তারা বুঝবে যে, আমিই প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন লোকে জানবে যে আমিই প্রভু| তারা জানবে যে আমিই তাদের অন্য দেশে যেতে বাধ্য করেছিলাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপর তারা জানবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাদেরকে জাতিদের মধ্যে ছড়িয়ে দেবো এবং দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেব।