Ezekiel 12:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মানুষের সন্তান, তুমি কাঁপতে কাঁপতে তোমার রুটি ভোজন কর এবং উদ্বেগ ও চিন্তার সঙ্গে তোমার পানি পান কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে মানবসন্তান, তুমি ভয়ে কাঁপতে কাঁপতে তোমার খাবার খাবে, আর উদ্বেগ ও চিন্তায় তোমার জলপান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মনুষ্য-সন্তান, তুমি কাঁপিতে কাঁপিতে তোমার রুটী ভোজন কর, এবং উদ্বেগ ও চিন্তার সহিত তোমার জল পান কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মনুষ্য-সন্তান, তুমি কাঁপিতে কাঁপিতে তোমার রুটি ভোজন কর, এবং উদ্বেগ ও চিন্তার সহিত তোমার জল পান কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে মানুষের সন্তান, তুমি ভয়ে কাঁপতে কাঁপতে তোমার খাবার ও জল খাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে মানুষের সন্তান, তুমি ভয়ে কাঁপতে কাঁপতে তোমার খাবার ও পানি খাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মর্ত্যমানব, ভয়ে কাঁপতে কাঁপতে তুমি খাবে, জলপান করবে চকিত-সন্ত্রস্ত হয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মনুষ্যসন্তান, এমন অভিনয় কর যেন তুমি ভীষণ ভীত| তোমার খাদ্য আহার করার সময় ভয়ে কাঁপবে এবং উদ্বিগ্ন ও চিন্তিত অবস্থায় জল পান করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“মানুষের সন্তান, তুমি কাঁপতে কাঁপতে তোমার রুটি খাও এবং অস্থির ও উদ্বেগের সঙ্গে তোমার জল পান কর।