Ezekiel 12:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তাদের বল, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, আমি এই প্রবাদ মুছে ফেলবো; এটি প্রবাদ হিসেবে ইসরাইলের মধ্যে আর চলবে না; কিন্তু তাদের বল, কাল সন্নিকট ও সমস্ত দর্শনের কথা সফল হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন আমি এই প্রবাদ লোপ করব, আর তারা ইস্রায়েলের মধ্যে সেই প্রবাদ কখনও বলবে না।’ তাদের বলো, ‘দিন এসে গেছে যখন প্রত্যেকটি দর্শন ফলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি এই প্রবাদ লোপ করিব; ইহা প্রবাদ বলিয়া ইস্রায়েলের মধ্যে আর চলিবে না; কিন্তু তাহাদিগকে বল, কাল এবং সমস্ত দর্শনের বাক্য সন্নিকট।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তাহাদিগকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমি এই প্রবাদ লোপ করিব; ইহা প্রবাদ বলিয়া ইস্রায়েলের মধ্যে আর চলিবে না; কিন্তু তাহাদিগকে বল, কাল এবং সমস্ত দর্শনের বাক্য সন্নিকট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বল যে, প্রভু সদাপ্রভু বলছেন, ‘আমি সেই চল্তি কথাটা বাতিল করে দেব; ইস্রায়েলে সেই কথা আর কেউ বলবে না।’ তার বদলে তাদের বল, ‘দিন এসে গেছে, এখন প্রত্যেকটা দর্শন ফলবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বল যে, আল্লাহ্ মালিক বলছেন, ‘আমি সেই চলতি কথাটা বাতিল করে দেব; ইসরাইল দেশে সেই কথা আর কেউ বলবে না।’ তার বদলে তাদের বল, ‘দিন এসে গেছে, এখন প্রত্যেকটা দর্শন ফলবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদের বল, আমি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই ব্যাপারে বলছি যে, আমি এই প্রবাদ মুছে দেব। ইসরায়েলে এই প্রবাদের প্রচলনই থাকবে না। তার বদলে তাদের বরং বল: কাল আসন্ন, সেইসব বাণী সফল হতে চলেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ লোকদের বলো যে প্রভু তাদের ঈশ্বর তাদের ছড়াটি থামিয়ে দেবেন| ইস্রায়েল সম্বন্ধে আর তারা ওসব বলবে না, কিন্তু এখন এই ছড়াটি আবৃত্তি করবে: ‘দুর্দশা আসবে শীঘ্রই| দর্শনগুলো সব ফলবে ওরে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব, তুমি তাদেরকে বল, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, ‘আমি এই প্রবাদ নিয়ে নেব; এটা প্রবাদ বলে ইস্রায়েলের মধ্যে আর থাকবে না’।” কিন্তু তাদেরকে বল, “কাল এবং সমস্ত দর্শনের বাক্য কাছাকাছি!”