Ezekiel 12:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মিথ্যা দর্শন কিংবা চাটুবাদের মন্ত্রতন্ত্র ইসরাইল-কুলের মধ্যে আর থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ইস্রায়েলের লোকদের মধ্যে মিথ্যা দর্শন ও খুশি করার ভবিষ্যদ্‌বাণী আর বলবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ অলীক দর্শন কিম্বা চাটুবাদের মন্ত্রতন্ত্র ইস্রায়েল-কুলের মধ্যে আর থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ অলীক দর্শন কিম্বা চাটুবাদের মন্ত্রতন্ত্র ইস্রায়েল-কুলের মধ্যে আর থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলের লোকদের মধ্যে মিথ্যা দর্শন আর খুশী করবার গোণা-পড়া আর থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইলের লোকদের মধ্যে মিথ্যা দর্শন আর খুশী করবার গোণা-পড়া আর থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীদের মধ্যে ভ্রান্ত দর্শন বা ভাববাণীর নামে মন রাখা কথা কেউ আর বলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সত্যি সত্যিই ইস্রায়েলে আর কোন মিথ্যা দর্শন থাকবে না| আর কোন জাদুকর থাকবে না যারা মিথ্যা করে ভবিষ্যৎ সম্বন্ধে বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মিথ্যা দর্শন কিংবা চাটুবাদের মন্ত্রতন্ত্র ইস্রায়েল কুলের মধ্যে আর থাকবে না।