Ezekiel 12:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আমি মাবুদ, আমি কথা বলবো; আর আমি যে কালাম বলবো, তা অবশ্য সফল হবে, বিলম্ব আর হবে না; কারণ, হে বিদ্রোহী-কুল, তোমাদের বর্তমান সময়েই আমি কথা বলবো এবং তা সফলও করবো, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেননা আমি সদাপ্রভু যা বলার তাই বলব আর তা সফল হবে, দেরি হবে না। হে বিদ্রোহীকুল, আমি যা বলছি তা তোমাদের সময়ই সফল হবে, এই কথা সার্বভৌম সদাপ্রভু বলেন।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা আমি সদাপ্রভু, আমি কথা কহিব; আর আমি যে বাক্য বলিব, তাহা অবশ্য সফল হইবে, বিলম্ব আর হইবে না; কারণ, হে বিদ্রোহী-কুল, তোমাদের বর্ত্তমান সময়েই আমি কথা কহিব, এবং তাহা সফলও করিব, ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা আমি সদাপ্রভু, আমি কথা কহিব; আর আমি যে বাক্য বলিব, তাহা অবশ্য সফল হইবে, বিলম্ব আর হইবে না; কারণ, হে বিদ্রোহী-কুল, তোমাদের বর্তমান সময়েই আমি কথা কহিব, এবং তাহা সফলও করিব, ইহা প্রভু সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি সদাপ্রভু যা বলব তা সফল হবে, দেরি হবে না। হে বিদ্রোহী জাতি, আমি যা বলছি তা তোমাদের সময়েই সফল করব। আমি প্রভু সদাপ্রভু এই কথা বলছি।’”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি মাবুদ যা বলব তা সফল হবে, দেরি হবে না। হে বিদ্রোহী জাতি, আমি যা বলছি তা তোমাদের সময়েই সফল করব। আমি আল্লাহ্‌ মালিক এই কথা বলছি।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি, প্রভু পরমেশ্বর স্বয়ং তাদের সঙ্গে কথা বলব এবং যা কিছু বলব, তাই ফলবে। এসব ঘটতে কিছু মাত্র বিলম্ব হবে না। তোমাদের জীবদ্দশাতেই হে বিদ্রোহীকুল, যেসব সাবধানবাণী আমি উচ্চারণ করেছি সেগুলি ঘটাব—ওদের বল, আমি সর্বাধিপতি প্রভু এই কথা বলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমিই প্রভু আমি যা বলতে চাই তা বলব, আর তাই ঘটবে| আর আমি সময় দীর্ঘ হতে দেব না| ঐসব দুর্ভোগ খুব শীঘ্রই আসছে তোমাদের জীবন কালেই| ওহে বিদ্রোহী বংশ আমি যখন কিছু বলি, তা ঘটে|” প্রভু আমার সদাপ্রভু এই সব কথা বলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি সদাপ্রভু, আমি কথা বলব; আর আমি যে বাক্য বলব, তা অবশ্য সফল হবে, দেরী আর হবে না; কারণ, হে বিদ্রোহী কুল, তোমাদের বর্তমান দিনের ই আমি কথা বলব এবং আমি তা সফল করব! এটা প্রভু সদাপ্রভু বলেন।