Ezekiel 12:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি দিনের বেলা তাদের সাক্ষাতে নির্বাসনে যাবার জিনিসপত্রের মত তোমার জিনিসপত্র বের করবে; লোকে যেমন নির্বাসনে যাবার জন্য প্রস্থান করে, তেমনি সন্ধ্যাবেলা তাদের সাক্ষাতে প্রস্থান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিনের বেলা যখন তারা দেখবে, নির্বাসনে যাবার জন্য তোমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসবে। তারপর সন্ধ্যায় নির্বাসনে যাবার মতন করে তাদের চোখের সামনে দিয়ে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি দিনের বেলা তাহাদের সাক্ষাতে নির্ব্বাসার্থক জিনিষপত্রের ন্যায় তোমার জিনিষপত্র বাহির করিবে; লোকে যেমন নির্ব্বাসার্থে প্রস্থান করে, তেমনি সন্ধ্যাকালে তাহাদের সাক্ষাতে প্রস্থান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি দিনের বেলা তাহাদের সাক্ষাতে নির্বাসনার্থক জিনিসপত্রের ন্যায় তোমার জিনিসপত্র বাহির করিবে; লোকে যেমন নির্বাসনার্থে প্রস্থান করে, তেমনি সন্ধ্যাকালে তাহাদের সাক্ষাতে প্রস্থান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দূরে বন্দী হয়ে যাবার জন্য তোমার গুছিয়ে নেওয়া জিনিসপত্র দিনের বেলাতেই তাদের চোখের সামনে বাইরে বের করবে। তারপর সন্ধ্যা বেলায় দূরে বন্দী হয়ে যাবার মত করে তাদের চোখের সামনে রওনা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দূরে বন্দী হয়ে যাবার জন্য তোমার গুছিয়ে নেওয়া জিনিসপত্র দিনের বেলাতেই তাদের চোখের সামনে বাইরে বের করবে। তারপর সন্ধ্যা বেলায় দূরে বন্দী হয়ে যাবার মত করে তাদের চোখের সামনে রওনা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিনের আলো থাকতে থাকতে নির্বাসনের জন্য তৈরী হও, যাতে ওরা দেখতে পায় এবং মনে করে যে তুমি নির্বাসনে যাচ্ছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দিনের বেলায় তোমার জিনিসপত্র বাইরে বের করে এনো যাতে লোকে দেখতে পায়| তারপর বিকেলে এমন অভিনয় কর যেন নির্বাসিত হয়ে বহুদূর দেশে চলে যাচ্ছ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি দিনের র বেলা তাদের সামনে তোমার নির্বাসনের জন্য জিনিসপত্র বের করবে; সন্ধ্যাবেলায় তাদের চোখের সামনে দিয়ে যাবে যেমন অন্য কেউ নির্বাসনে যায়।