Ezekiel 12:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সাক্ষাতে তা কাঁধে তুলে অন্ধকার সময়ে নিয়ে যাবে; তোমার মুখ আচ্ছাদন করবে, যেন ভূমি দেখতে না পাও; কেননা আমি তোমাকে ইসরাইল-কুলের জন্য চিহ্নস্বরূপ করে রেখেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের চোখের সামনেই জিনিসপত্র তোমার কাঁধে তুলে নেবে এবং অন্ধকারের মধ্যে সেগুলি বের করে নিয়ে যাবে। তোমার মুখ ঢাকবে যেন তুমি তোমার দেশের মাটি দেখতে না পাও, কারণ ইস্রায়েল কুলের কাছে আমি তোমাকে চিহ্নস্বরূপ করেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের সাক্ষাতে তাহা স্কন্ধে তুলিয়া অন্ধকার সময়ে লইয়া যাইবে; তোমার মুখ আচ্ছাদন করিবে, যেন ভূমি দেখিতে না পাও; কেননা আমি তোমাকে ইস্রায়েল-কুলের জন্য চিহ্নস্বরূপ করিয়া রাখিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের সাক্ষাতে তাহা স্কন্ধে তুলিয়া অন্ধকার সময়ে লইয়া যাইবে; তোমার মুখ আচ্ছাদন করিবে, যেন ভূমি দেখিতে না পাও; কেননা আমি তোমাকে ইস্রায়েল-কুলের জন্য চিহ্নস্বরূপ করিয়া রাখিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জিনিসপত্রগুলো তাদের চোখের সামনে কাঁধে তুলে নেবে এবং অন্ধকারের মধ্যে সেগুলো বের করে নিয়ে যাবে। তোমার চোখ ঢেকে রাখবে যাতে তুমি তোমার দেশের মাটি দেখতে না পাও, কারণ ইস্রায়েল জাতির জন্য আমি তোমাকে একটা চিহ্নের মত করেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জিনিসপত্রগুলো তাদের চোখের সামনে কাঁধে তুলে নেবে এবং অন্ধকারের মধ্যে সেগুলো বের করে নিয়ে যাবে। তোমার চোখ ঢেকে রাখবে যাতে তুমি তোমার দেশের মাটি দেখতে না পাও, কারণ ইসরাইল জাতির জন্য আমি তোমাকে একটা নিশানার মত করেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা দেখবে, পোঁটলাটা কাঁধে ফেলে অন্ধকারে তুমি বেরিয়ে যাচ্ছ। তোমার চোখ দুটো ঢাকা থাকবে যেন তুমি কোথায় যাচ্ছ, তা দেখতে না পাও। তোমার এই সমস্ত ক্রিয়াকলাপ ইসরায়েলীদের কাছে হবে আগামীদিনের সঙ্কেত স্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাতে সেই জিনিসপত্র কাঁধে করে চলে যাও| মুখ ঢেকে ফেল যাতে দেশটি দেখতে না পাও| কারণ আমি তোমাকে ইস্রায়েল পরিবারের কাছে উদাহরণ হিসাবে ব্যবহার করছি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সামনে, তোমার কাঁধে তুলে নাও এবং অন্ধকারের মধ্যে তাদের বের করে আন। তোমার মুখ ঢেকে দাও যেন ভূমি দেখতে না পাও; কারণ আমি তোমাকে ইস্রায়েল কুলের চিহ্নস্বরূপ করেছি।”