Ezekiel 13:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শান্তি না হলেও তারা ‘শান্তি’ বলে আমার লোকদেরকে ভ্রান্ত করেছে; এবং কেউ দেয়াল নির্মাণ করলে, দেখ, তারা চুন দিয়ে তা লেপন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ ‘কারণ যখন কোনও শান্তি নেই তখন তারা “শান্তি” বলে আমার প্রজাদের বিপথে চালায় এবং তারা যেন লোকদের গাঁথা এমন দেয়ালের উপর চুনকাম করে যা শক্ত নয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শান্তি না হইলেও তাহারা ‘শান্তি’ বলিয়া আমার প্রজাদিগকে ভ্রান্ত করিয়াছে; এবং কেহ ভিত্তি নির্ম্মাণ করিলে, দেখ, তাহারা কলি দিয়া তাহা লেপন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শান্তি না হইলেও তাহারা ‘শান্তি’ বলিয়া আমার প্রজাদিগকে ভ্রান্ত করিয়াছে; এবং কেহ দেওয়াল নির্মাণ করিলে, দেখ, তাহারা চুন দিয়া তাহা লেপন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“‘যখন কোন শান্তি নেই তখন নবীরা বলে যে, শান্তি আছে, আর এইভাবে তারা আমার লোকদের বিপথে নিয়ে গেছে। তারা যেন লোকদের গাঁথা এমন দেয়ালের উপর চুনকাম করেছে যা শক্ত নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ ‘যখন কোন শান্তি নেই তখন নবীরা বলে যে, শান্তি আছে, আর এইভাবে তারা আমার বান্দাদের বিপথে নিয়ে গেছে। তারা যেন লোকদের গাঁথা এমন দেয়ালের উপর চুনকাম করেছে যা শক্ত নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সব ঠিক আছে—এই বলে নবীরা আমার প্রজাদের বিপথে পরিচালিত করছে। কিন্তু কিছুই ঠিক নেই! আমার প্রজারা মশলা না দিয়ে শুধু পাথরের উপর পাথর সাজিয়ে প্রাচীর বানিয়েছে, আর ঐ নবীরা তার ওপর চূণকাম করে সব ফাঁক ঢেকে দিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“বার বার ঐসব ভাববাদীরা আমার প্রজাদের কাছে মিথ্যা বলেছে| ঐ ভাববাদীরা বলেছে শান্তি আসছে, কিন্তু শান্তি আসেনি| প্রাচীর মেরামত করে লোকদের যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া উচিত| কিন্তু তারা ভাঙ্গা প্রাচীরে কেবল চুনকাম করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর কারণ তারা আমার লোকেদের বিপথে নিয়ে গেল এবং বলল শান্তি যখন সেখানে শান্তি নেই, তারা দেওয়াল তৈরী করেছে যাতে তারা সাদা রং দিয়ে কলি করবে।