Ezekiel 13:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য যারা চুন দিয়ে তা লেপন করে, তাদেরকে বল, তা পড়ে যাবে, প্লাবনকারী বৃষ্টি আসবে; হে বড় বড় শিলাবৃষ্টি, তোমরা পড়বে এবং প্রচণ্ড ঝোড়ো বাতাস সজোরে বইবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেইজন্য, যারা চুনকাম করছে তুমি তাদের বলো যে, সেই দেয়াল পড়ে যাবে। প্রবল বৃষ্টি পড়বে ও আমি বড়ো বড়ো শিলা পাঠাব এবং ঝোড়ো বাতাস সজোরে বইবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য যাহারা কলি দিয়া তাহা লেপন করে, তাহাদিগকে বল, তাহা পতিত হইবে, প্লাবনকারী বৃষ্টি আসিবে; হে বৃহৎ করকা সকল, তোমরা পড়িবে, এবং প্রচণ্ড বাত্যা তাহা বিদারণ করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য যাহারা চুন দিয়া তাহা লেপন করে, তাহাদিগকে বল, তাহা পতিত হইবে, প্লাবনকারী বৃষ্টি আসিবে; হে বৃহৎ করকা সকল, তোমরা পড়িবে, এবং প্রচণ্ড বাত্যা তাহা বিদারণ করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য যারা এই কাজ করেছে তুমি তাদের বল যে, সেই দেয়াল পড়ে যাবে। মুষলধারে বৃষ্টি ও বড় বড় শিলা পড়বে এবং ঝোড়ো বাতাস সজোরে বইবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য যারা এই কাজ করেছে তুমি তাদের বল যে, সেই দেয়াল পড়ে যাবে। মুষলধারে বৃষ্টি ও বড় বড় শিলা পড়বে এবং ঝোড়ো বাতাস সজোরে বইবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঐ নবীদের বল যে, সেই প্রাচীর অচিরেই ভেঙ্গে পড়বে। আমি তার উপর মুষলধারে বর্ষণ ঘটাব, প্রচণ্ড শিলাবৃষ্টি আর প্রবল ঝড় বয়ে যাবে তার উপর দিয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওদের বলো যে আমি শিলা ও প্রবল বৃষ্টি পাঠাব| বাতাস প্রবলভাবে বইবে আর ঘূর্ণিঝড় আসবে| তখন প্রাচীর ভেঙ্গে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদেরকে বল যারা দেওয়ালে রং করবে, তা পড়ে যাবে, প্লাবনকারী বৃষ্টি আসবে; আমি শিল পাঠাবো যাতে দেওয়াল পড়ে যায়, তোমার পড়ে যাবে এবং ভেঙে পড়ে যাবার জন্য ঝড় বাতাস দেব।