Ezekiel 13:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, সেই দেয়াল যখন পড়ে যাবে, তখন এই কথা কি তোমাদেরকে বলা যাবে না, তোমরা যা দিয়ে লেপন করেছ, সেই প্রলেপ কোথায়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেয়াল যখন ভেঙে পড়বে তখন লোকেরা কি তোমাদের জিজ্ঞাসা করবে না, “তোমরা যে চুনকাম করেছিলে তার কি হল?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সেই ভিত্তি যখন পতিত হইবে, তখন এই কথা কি তোমাদিগকে বলা যাইবে না, তোমরা যাহা দিয়া লেপন করিয়াছ, সেই প্রলেপ কোথায়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সেই দেওয়াল যখন পতিত হইবে, তখন এই কথা কি তোমাদিগকে বলা যাইবে না, তোমরা যাহা দিয়া লেপন করিয়াছ, সেই প্রলেপ কোথায়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দেয়াল যখন ভেংগে পড়বে তখন লোকে কি তাদের জিজ্ঞাসা করবে না যে, তারা যে চুনকাম করে দেয়ালটা ঢেকেছিল সেই চুন গেল কোথায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই দেয়াল যখন ভেংগে পড়বে তখন লোকে কি তাদের জিজ্ঞাসা করবে না যে, তারা যে চুনকাম করে দেয়ালটা ঢেকেছিল সেই চুন গেল কোথায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেওয়াল ভেঙ্গে পড়বে। সকলে তখন তোমাদের জিজ্ঞাসা করবে, এই তোমার চূণকামের কারিগরি?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রাচীর ভেঙ্গে পড়লে লোকে ভাববাদীদের জিজ্ঞেস করবে, ‘চুনকাম করা দেওয়ালের কি হল?’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, দেওয়াল ভেঙে পড়ে যাবে। তখন এ কথা অন্যেরা তোমাদেরকে জিজ্ঞাসা করবে না, তোমার যা দিয়ে রং করেছ, সেটা কোথায়?